ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 09:08 AM, 17 September 2026.
Digital Solutions Ltd

ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন

Publish : 09:08 AM, 17 September 2026.
ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণের দায়ে হাফিজার শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই হাফিজার শেখ তার পুত্রবধূকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ২০২২ সালের ২৫ আগস্ট কৌশলে তাকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, পরে ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন হাফিজার শেখ। একপর্যায়ে তিনি গর্ভবতী হয়ে পড়লে জোরপূর্বক তার গর্ভপাত করানো হয় বলেও অভিযোগ করা হয়।

পরে বিষয়টি স্বামী ও স্বজনদের জানালেও কোনো বিচার না পেয়ে ওই নারী বাবার বাড়িতে চলে যান। এরপর ১০ সেপ্টেম্বর মধুখালী থানায় শ্বশুরকে আসামি করে ধর্ষণের মামলা করেন তিনি।

মামলার তদন্ত শেষে মধুখালী থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) শফিউল আলম ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘদিন সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করেন আদালত।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ধামরাইয়ে যাত্রীবাহী সিএনজি-ট্রাক সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩ শিরোনাম পটুয়াখালীতে সাংবাদিক পরিচয়ে ডিসি অফিসে গোপনে ভিডিও ধারণ, আটক ২ শিরোনাম ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন শিরোনাম ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছিল সেই শিশুর, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শিরোনাম কলাপাড়ায় দুই তরুণীর ‘বাসর’ সাজিয়ে রাতযাপন শিরোনাম রাজাপুরে মাইক্রোচালকের ঘরে চুরি, গহনা-টাকা লুট