ছবি: সংগৃহীত
ঝালকাঠির রাজাপুরে মাইক্রোচালক রাকিব হাওলাদারের বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।
রাকিব হাওলাদারের স্ত্রী শারমিন জানান, দুপুরে প্রয়োজনীয় কাজে তিনি বাজারে যান। এ সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগ নেয় চোরেরা।
ঘরের দরজার তালার হাতলের জোড়ের অংশ খুলে চোরেরা ভেতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা সোনার গহনা, নগদ টাকা ও বিভিন্ন মালপত্র নিয়ে যায়।
বাজার থেকে ফিরে বাড়িতে এসে চুরির বিষয়টি টের পান শারমিন। পরে তিনি স্থানীয়দের বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে আসেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে চুরি যাওয়া সোনার গহনা, নগদ টাকা ও অন্যান্য মালামালের পরিমাণ এবং আর্থিক ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News