সারজিস আলমের বড় চাচা রাজু ইসলাম আর নেই
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:56 AM, 17 September 2026.
Digital Solutions Ltd

সারজিস আলমের বড় চাচা রাজু ইসলাম আর নেই

Publish : 12:56 AM, 17 September 2026.
সারজিস আলমের বড় চাচা রাজু ইসলাম আর নেই

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বড় চাচা মো. রাজু ইসলাম (৬০) মারা গেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী গ্রামে নিজ বাসভবনে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি রাত ১২টার দিকে নিশ্চিত করেন সারজিস আলমের বাবা মো. সাজু ইসলাম।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক রীতিতে সারজিস আলম তার বড় চাচা রাজু ইসলামকে ‘বড় আব্বা’ বলে সম্বোধন করতেন।

মৃত্যুকালে মো. রাজু ইসলাম স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনেরা জানান, রাজু ইসলাম পরিবারের সবার কাছে ঘনিষ্ঠ ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রাজু ইসলামের জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা শিরোনাম ভালো অর্জনেকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান শিরোনাম শরীরজুড়ে গভীর ক্ষত ও আঘাতের চিহ্ন, হাসপাতালে কাতরাচ্ছে শিশু গৃহকর্মী শিরোনাম পারিবারিক কলহের জেরে তিন বছরের শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে শিরোনাম অস্ট্রেলিয়ার কোচের দায়িত্বে পুরোপুরি মনোযোগ দিতেই অবসর নিলেন রিশাদের সতীর্থ ওয়েড শিরোনাম স্বামীর পছন্দের নারীকে সতীন করে ঘরে তুললেন প্রথম স্ত্রী রুমা