টাঙ্গাইলে ভাঙাড়ি ব্যবসায়ীর বাড়িতে মিলল ২২৬২ সরকারি পাঠ্যবই, আটক ১
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:34 AM, 17 September 2026.
Digital Solutions Ltd

টাঙ্গাইলে ভাঙাড়ি ব্যবসায়ীর বাড়িতে মিলল ২২৬২ সরকারি পাঠ্যবই, আটক ১

Publish : 12:34 AM, 17 September 2026.
টাঙ্গাইলে ভাঙাড়ি ব্যবসায়ীর বাড়িতে মিলল ২২৬২ সরকারি পাঠ্যবই, আটক ১

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

টাঙ্গাইলের মধুপুরে ভাঙাড়ি ব্যবসায়ীর বাড়ি থেকে নবম ও দশম শ্রেণির ২০২৫ শিক্ষাবর্ষের ২ হাজার ২৬২টি সরকারি পাঠ্যবই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভাঙাড়ি ব্যবসায়ী মো. ইব্রাহীম হোসেনকে আটক করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুপুর পৌর এলাকার নরকোনা গ্রামে ভ্যানযোগে বইগুলো অন্যত্র নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে বইগুলো জব্দ করা হয়।

উদ্ধার হওয়া বইয়ের মধ্যে রয়েছে ৬০০টি ইংরেজি ব্যাকরণ, ৪৬৮টি বাংলা ব্যাকরণ, ৩১২টি গণিত, ১৫০টি বাংলা সাহিত্য এবং ৪২০টি বাংলা সহপাঠের বই।

আটক ইব্রাহীম হোসেনের দাবি, মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশপ্রহরী তোফায়েল আহমেদের কাছ থেকে তিনি এসব বই প্রতি কেজি ২০ টাকা দরে কিনেছেন।

তবে বই বিতরণের দায়িত্বে থাকা অ্যাকাডেমিক সুপারভাইজার মো. মহিউদ্দীন দাবি করেছেন, তার অগোচরেই এসব বই সরিয়ে নেওয়া হয়ে থাকতে পারে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. নঈম উদ্দীন। তাদের উপস্থিতিতে উদ্ধার করা বইগুলো জব্দের ব্যবস্থা করা হয়।

মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত) বাবুল হাসান বলেন, সরকারি পাঠ্যবই কীভাবে গুদাম থেকে বাইরে গেল এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা বই কীভাবে বাইরে এসেছে, তা তদন্ত করে দেখা হবে। তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় মধুপুর থানায় মামলা প্রক্রিয়াধীন। উদ্ধার করা বইগুলো জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। নৈশপ্রহরী তোফায়েল আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতাও তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠির কাঠালিয়ায় অগ্নিকান্ড পুরেগেছে ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান শিরোনাম রাজাপুর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ শিরোনাম ধামরাইয়ে যাত্রীবাহী সিএনজি-ট্রাক সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩ শিরোনাম পটুয়াখালীতে সাংবাদিক পরিচয়ে ডিসি অফিসে গোপনে ভিডিও ধারণ, আটক ২ শিরোনাম ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন শিরোনাম ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছিল সেই শিশুর, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য