রাজাপুর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজাপুর সংবাদদাতা :
Publish : 01:05 PM, 17 September 2026.
Digital Solutions Ltd

রাজাপুর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

Publish : 01:05 PM, 17 September 2026.
রাজাপুর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

রাজাপুর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

রাজাপুর সংবাদদাতা :

ঝালকাঠির রাজাপুর উপচেলা সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি নির্ধারিত খরচের বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়টি সরেজমিনে দেখতে বৃহস্পতিবার বিকেলে আকস্মিকভাবে সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।

বিকেল সাড়ে ৩টার দিকে সাংবাদিক, পুলিশ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অফিসে যান তিনি। সেখানে জমি গ্রহীতা মো. জাকির হোসেনের সঙ্গে কথা বলেন এমপি।

জাকির হোসেন জানান, তিনি ৩ লাখ টাকায় একটি জমি কিনেছেন। দলিল রেজিস্ট্রির জন্য দলিল লেখক মো. আলকাজ হোসেনকে খরচ বাবদ ৩৬ হাজার টাকা দিয়েছেন।

এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, ৩ লাখ টাকার জমির জন্য ৩৬ হাজার টাকা নেওয়া সরকারি নির্ধারিত রেজিস্ট্রি খরচের তুলনায় বেশি। এ বিষয়ে সাব-রেজিস্ট্রারের কাছে জানতে চাওয়া হয়েছে।

তবে দলিল লেখক আলকাজ হোসেন বলেন, ‘দলিল খরচ বাবদ আমি ৩০ হাজার টাকা নিয়েছি। বাকি ৬ হাজার টাকা জাকির হোসেন বাইরে থেকে দাখিলা সংগ্রহ করতে খরচ করেছেন।’

রাজাপুরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার মো. মেহেদী হাসান বলেন, ‘দলিল লেখক আলকাজ হোসেনকে শোকজ করে জবাব চাওয়া হয়েছে।’

এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, ‘দীর্ঘদিন ধরে সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পাচ্ছিলাম। বিশেষ করে ছোট জমিদাতা ও গ্রহীতাদের কাছ থেকে এ ধরনের অভিযোগ বেশি আসছিল। তাই বিষয়টি সরাসরি দেখতে অফিসে এসেছি।’

তিনি আরও বলেন, ‘সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। দলিল গ্রহীতার কাছ থেকেও দলিল লেখার নামে কত টাকা নেওয়া হয়েছে, তা জানতে হবে।’

প্রয়োজনে বিষয়টি তদারকিতে দলীয়ভাবে একটি টিম গঠন করা হবে বলেও জানান তিনি।

পরিদর্শনের সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ, সদস্যসচিব সৈয়দ নাজমুল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু রতন দেবনাথ, সদস্যসচিব মো. রিয়াজ হোসেন খানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠির কাঠালিয়ায় অগ্নিকান্ড পুরেগেছে ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান শিরোনাম রাজাপুর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ শিরোনাম ধামরাইয়ে যাত্রীবাহী সিএনজি-ট্রাক সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩ শিরোনাম পটুয়াখালীতে সাংবাদিক পরিচয়ে ডিসি অফিসে গোপনে ভিডিও ধারণ, আটক ২ শিরোনাম ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন শিরোনাম ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছিল সেই শিশুর, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য