ধামরাইয়ে যাত্রীবাহী সিএনজি-ট্রাক সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 09:57 AM, 17 September 2026.
Digital Solutions Ltd

ধামরাইয়ে যাত্রীবাহী সিএনজি-ট্রাক সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩

Publish : 09:57 AM, 17 September 2026.
ধামরাইয়ে যাত্রীবাহী সিএনজি-ট্রাক সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী সিএনজি ও ট্রাকের সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সিএনজিচালকও রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকায় সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সিএনজিচালক টাঙ্গাইল সদর উপজেলার চর খিদির গ্রামের জুয়েল (৪০), সিএনজির যাত্রী আঁখি (৩০) এবং শিশু জাকারিয়া (১২)।

পুলিশ জানায়, দুপুরে কালামপুর থেকে একটি যাত্রীবাহী সিএনজি সাটুরিয়ার দিকে যাচ্ছিল। নান্দেশ্বরী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়।

এতে সিএনজিচালকসহ চারজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিএনজি ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চালক ও দুই যাত্রী রয়েছেন।

ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ধামরাইয়ে যাত্রীবাহী সিএনজি-ট্রাক সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩ শিরোনাম পটুয়াখালীতে সাংবাদিক পরিচয়ে ডিসি অফিসে গোপনে ভিডিও ধারণ, আটক ২ শিরোনাম ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন শিরোনাম ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছিল সেই শিশুর, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শিরোনাম কলাপাড়ায় দুই তরুণীর ‘বাসর’ সাজিয়ে রাতযাপন শিরোনাম রাজাপুরে মাইক্রোচালকের ঘরে চুরি, গহনা-টাকা লুট