অস্ট্রেলিয়ার কোচের দায়িত্বে পুরোপুরি মনোযোগ দিতেই অবসর নিলেন রিশাদের সতীর্থ ওয়েড
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
স্পোর্টস ডেস্ক :
Publish : 01:38 AM, 17 September 2026.
Digital Solutions Ltd

অস্ট্রেলিয়ার কোচের দায়িত্বে পুরোপুরি মনোযোগ দিতেই অবসর নিলেন রিশাদের সতীর্থ ওয়েড

Publish : 01:38 AM, 17 September 2026.
অস্ট্রেলিয়ার কোচের দায়িত্বে পুরোপুরি মনোযোগ দিতেই অবসর নিলেন রিশাদের সতীর্থ ওয়েড

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েড বিগ ব্যাশ লিগ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। অস্ট্রেলিয়া জাতীয় দলের সীমিত ওভারের ব্যাটিং কোচের দায়িত্বে পুরোপুরি মনোযোগ দিতেই ২০২৬-২৭ মৌসুম শুরুর আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বিদায় জানান তিনি।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ওয়েড। এরপর অস্ট্রেলিয়া জাতীয় দলের পরামর্শক হিসেবে কাজ শুরু করেন। গত মৌসুম পর্যন্ত হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশে খেলেছেন তিনি। সেই দলে তার সতীর্থ ছিলেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন।

বিগ ব্যাশের উদ্বোধনী আসর ২০১১-১২ মৌসুমে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলার মধ্য দিয়ে ওয়েডের এই লিগে পথচলা শুরু হয়। পরে মেলবোর্ন রেনেগেডসের হয়েও খেলেছেন তিনি। এরপর নিজ রাজ্য তাসমানিয়ায় ফিরে হোবার্ট হারিকেন্সের হয়ে ৯০টি ম্যাচ খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

বিগ ব্যাশের ইতিহাসে অন্যতম সফল খেলোয়াড় হিসেবে লিগ ছাড়ছেন ৩৮ বছর বয়সী ওয়েড। সর্বকালের রানসংগ্রাহকদের তালিকায় বর্তমানে নবম স্থানে রয়েছেন তিনি। হারিকেন্সের হয়ে তার চেয়ে বেশি রান করেছেন কেবল বেন ম্যাকডারমট ও ডি’আর্কি শর্ট।

তবে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ক্ষেত্রে এখনো হারিকেন্সের হয়ে সবার ওপরে ওয়েড। তার অপরাজিত ১৩০ রানের ইনিংসটি হোবার্টের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ।

২০২৪-২৫ মৌসুমে হোবার্ট হারিকেন্সের প্রথম বিগ ব্যাশ শিরোপা জয়ের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওয়েডের।

তার অবসরে শুভেচ্ছা জানিয়েছে হোবার্ট হারিকেন্স। দলের কোচ জেফ ভন ওয়েডের প্রতিযোগিতামূলক মানসিকতা, দ্রুত ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা এবং সতীর্থদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার প্রশংসা করেছেন।

বিগ ব্যাশের মাঠে আর দেখা না গেলেও অস্ট্রেলিয়ার সাদা বলের ক্রিকেটে কোচ হিসেবে নতুন ভূমিকায় দেখা যাবে সাবেক এই ক্রিকেটারকে।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ভালো অর্জনেকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান শিরোনাম শরীরজুড়ে গভীর ক্ষত ও আঘাতের চিহ্ন, হাসপাতালে কাতরাচ্ছে শিশু গৃহকর্মী শিরোনাম পারিবারিক কলহের জেরে তিন বছরের শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে শিরোনাম অস্ট্রেলিয়ার কোচের দায়িত্বে পুরোপুরি মনোযোগ দিতেই অবসর নিলেন রিশাদের সতীর্থ ওয়েড শিরোনাম স্বামীর পছন্দের নারীকে সতীন করে ঘরে তুললেন প্রথম স্ত্রী রুমা শিরোনাম নেই সংযোগ সড়ক , পড়ে আছে ২০ কোটি টাকার সেতু