ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সব পদ থেকে পদত্যাগ করেছেন মাহমুদুল হাসান সাগর। দলের নীতি ও আদর্শ থেকে সরে যাওয়ার অভিযোগ তুলে বুধবার রাতে নিজের ফেসবুক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
মাহমুদুল হাসান সাগর পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, বরিশাল বিভাগীয় সাধারণ সাংগঠনিক সম্পাদক এবং ঝালকাঠি জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পদত্যাগের ঘোষণা দিয়ে ফেসবুক পোস্টে মাহমুদুল হাসান সাগর লেখেন, তিনি স্বেচ্ছায় ও সজ্ঞানে গণঅধিকার পরিষদের সব পদ থেকে পদত্যাগ করছেন। দল ছাড়ার সিদ্ধান্তে তিনি হতাশ এবং কষ্ট পেয়েছেন বলেও উল্লেখ করেন।
তিনি আরও লেখেন, তিল তিল করে ঝালকাঠিতে দলটিকে দাঁড় করিয়েছেন। তবে নীতি বিসর্জন দিয়ে রাজনীতি করতে চান না তিনি। তার কাছে রাজনীতির অর্থ জনগণের সেবা করা।
পদত্যাগের কারণ জানতে চাইলে মাহমুদুল হাসান সাগর বলেন, দল নীতির সঙ্গে অটল না থাকায় তিনি পদত্যাগ করেছেন। নীতির প্রশ্নে আপস করে রাজনীতি করতে চান না বলেও জানান তিনি।
মাহমুদুল হাসানের দাবি, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত জনগণের সেবা। সেই নীতি থেকে বিচ্যুতির কারণে দলটির সঙ্গে আর থাকা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।
এদিকে, মাহমুদুল হাসান সাগরের পদত্যাগের বিষয়ে গণঅধিকার পরিষদের জেলা বা কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News