ছবি: সংগৃহীত
রাজধানীর বনশ্রীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাসফিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই এনাম আহমেদ জানান, রাতে পাঠাওয়ের মোটরসাইকেলে করে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলেন তাসফিয়া। এ সময় বিপরীত দিক থেকে আসা রমজান পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।
সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তাসফিয়া। পরে পথচারী ও পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এনাম আহমেদ বলেন, খবর পেয়ে তারা হাসপাতালে গিয়ে তাসফিয়ার মরদেহ দেখতে পান। দুর্ঘটনার পর বাস ও চালক পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানতে পারেন তারা।
স্বজনেরা জানান, তাসফিয়া আহমেদ তিশা রাজধানীর মাইলস্টোন স্কুলের শিক্ষিকা ছিলেন। তার বাড়ি খিলগাঁওয়ের ৫৮/সি, মেরাদিয়া নয়াপাড়া এলাকায়। তার বাবার নাম মো. শফিউদ্দিন আহমেদ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে তাসফিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা কী নেওয়া হবে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News