নেই সংযোগ সড়ক , পড়ে আছে ২০ কোটি টাকার সেতু
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:11 AM, 17 September 2026.
Digital Solutions Ltd

নেই সংযোগ সড়ক , পড়ে আছে ২০ কোটি টাকার সেতু

Publish : 01:11 AM, 17 September 2026.
নেই সংযোগ সড়ক , পড়ে আছে ২০ কোটি টাকার সেতু

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা বাজারের যানজট কমাতে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে একটি সেতু। তবে সংযোগ সড়ক না থাকায় নির্মাণের পরও সেটি যান চলাচলের কাজে আসছে না। ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রায় দুই বছর ধরে আটকে আছে সংযোগ সড়কের নির্মাণকাজ।

সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঝিটকা-বাল্লা-পাটুরিয়া ঘাট আঞ্চলিক সড়কের পিয়াজপট্টিসংলগ্ন খালের ওপর সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০২৪ সালের ২৮ জুন ১৯ কোটি ৬৭ লাখ ৩৪ হাজার ৫৩৮ টাকায় ধ্রুব কনস্ট্রাকশনের সঙ্গে এ কাজের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, এক বছরের মধ্যে সেতু ও সংযোগ সড়কের নির্মাণ শেষ করার কথা ছিল।

ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করার পর ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে সেতুর মূল অবকাঠামোর নির্মাণ শেষ করে। তবে সংযোগ সড়ক নির্মাণ করতে গিয়ে ঝিটকা বাজারের ব্যবসায়ীদের বাধার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। এরপর থেকেই কাজ বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, আনন্দ মোহন উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ থেকে বাজারসংলগ্ন দরবার-ই-লোকমানিয়া পর্যন্ত নদীর পাশ দিয়ে সংযোগ সড়কের কাজ অনেকটা এগিয়েছে। সেতুর দুই প্রান্তে সড়ক থাকলেও বাজারের অংশে সংযোগ না থাকায় সেতুটি ব্যবহার করা যাচ্ছে না।

স্থানীয় ভূমি অফিস সূত্রে জানা গেছে, সংযোগ সড়ক নির্মাণ করতে বাজারের ৯৬টি ব্যবসাপ্রতিষ্ঠানের আংশিক স্থাপনা ভাঙতে হবে। এ নিয়ে ব্যবসায়ীদের আপত্তি রয়েছে। তাদের দাবি, সেতুটি অনেক উঁচু হওয়ায় সংযোগ সড়ক নির্মাণ করলে বাজারের একটি অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকলে জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সেতুটি চালু হলে বাজারের ভেতরের যানবাহনের চাপ কমবে। তবে দোকানপাট ক্ষতিগ্রস্ত না করে এবং জলাবদ্ধতার বিষয়টি বিবেচনায় নিয়ে সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

গোপীনাথপুর চরপাড়া গ্রামের বাসিন্দা কাইয়ুম সিকদার বলেন, বিকল্প সড়ক হিসেবে সেতুটির সংযোগ সড়ক দ্রুত নির্মাণ করা দরকার। এটি চালু হলে ঝিটকা বাজারের যানজট অনেকটাই কমবে।

এদিকে সওজের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব জানান, জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। বিষয়টি চূড়ান্ত হলে সংযোগ সড়কের নির্মাণকাজ শুরু করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী জানান, ভূমি অধিগ্রহণের জটিলতা সমাধান হয়েছে। ক্ষতিপূরণ পাওয়ার জন্য যেসব ব্যবসায়ী তালিকাভুক্ত, তাদের প্রাক্কলন দেওয়া হয়নি। প্রাক্কলন পাওয়ার পর অর্থ পরিশোধ করা হবে। প্রক্রিয়াটি চলমান রয়েছে এবং দ্রুত কাজ শেষ করার আশা করা হচ্ছে।

প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি সংযোগ সড়কের অভাবে পড়ে থাকায় একদিকে যেমন সরকারের বিনিয়োগের সুফল মিলছে না, অন্যদিকে ঝিটকা বাজারের যানজটও আগের মতোই রয়ে গেছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ভালো অর্জনেকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান শিরোনাম শরীরজুড়ে গভীর ক্ষত ও আঘাতের চিহ্ন, হাসপাতালে কাতরাচ্ছে শিশু গৃহকর্মী শিরোনাম পারিবারিক কলহের জেরে তিন বছরের শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে শিরোনাম অস্ট্রেলিয়ার কোচের দায়িত্বে পুরোপুরি মনোযোগ দিতেই অবসর নিলেন রিশাদের সতীর্থ ওয়েড শিরোনাম স্বামীর পছন্দের নারীকে সতীন করে ঘরে তুললেন প্রথম স্ত্রী রুমা শিরোনাম নেই সংযোগ সড়ক , পড়ে আছে ২০ কোটি টাকার সেতু