গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে এমপি
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 11:51 PM, 16 September 2026.
Digital Solutions Ltd

গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে এমপি

Publish : 11:51 PM, 16 September 2026.
গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে এমপি

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

গেটে জং ধরা তালা, ভেতরে নেই কোনো কর্মচারী এমন চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ চিত্র দেখতে পান।

পরিদর্শনে গিয়ে এমপি দেখেন, স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটকে জং ধরা একটি তালা ঝুলছে। গেট বন্ধ থাকলেও ভেতরে কয়েকজন মাঠকর্মী ছিলেন। এ সময় তাদের মাঠে থাকার কথা থাকলেও তারা সেখানে গল্পগুজব করছিলেন বলে অভিযোগ ওঠে।

গেটের সামনে কিছুক্ষণ অপেক্ষার পর পাশের কাঁটাতারের বেড়া সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে প্রবেশ করেন সংসদ সদস্য। পরে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে মোবাইল ফোনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেন তিনি।

সাংবাদিকদের অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, গেটের তালায় জং ধরে যাওয়ায় মনে হয়েছে সেটি দীর্ঘদিন ধরে খোলা হয়নি। প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ের এই স্বাস্থ্যকেন্দ্রটি সচল থাকা জরুরি।

তিনি বলেন, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া অনেক স্থানীয় বাসিন্দার জন্য সহজ নয়। ঢাকায় গিয়ে চিকিৎসা নেওয়াও তাদের জন্য কষ্টসাধ্য। তাই ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত সেবা নিশ্চিত করা প্রয়োজন।

পরিদর্শনের সময় স্বাস্থ্যকেন্দ্রটির জনবল সংকটের বিষয়টিও উঠে আসে। তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংসদ সদস্য।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আপেল মাহমুদ জানান, গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মোট পাঁচটি পদের বিপরীতে বর্তমানে কোনো কর্মচারীই কর্মরত নেই।

তার ভাষ্য, কয়েকজন মাঠকর্মী মাঠে যাওয়ার আগে সেখানে মিটিং করছিলেন। এর মধ্যেই সংসদ সদস্য আকস্মিকভাবে স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে যান।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠির কাঠালিয়ায় অগ্নিকান্ড পুরেগেছে ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান শিরোনাম রাজাপুর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ শিরোনাম ধামরাইয়ে যাত্রীবাহী সিএনজি-ট্রাক সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩ শিরোনাম পটুয়াখালীতে সাংবাদিক পরিচয়ে ডিসি অফিসে গোপনে ভিডিও ধারণ, আটক ২ শিরোনাম ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন শিরোনাম ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছিল সেই শিশুর, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য