স্বামীর পছন্দের নারীকে সতীন করে ঘরে তুললেন প্রথম স্ত্রী রুমা
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:31 AM, 17 September 2026.
Digital Solutions Ltd

স্বামীর পছন্দের নারীকে সতীন করে ঘরে তুললেন প্রথম স্ত্রী রুমা

Publish : 01:31 AM, 17 September 2026.
স্বামীর পছন্দের নারীকে সতীন করে ঘরে তুললেন প্রথম স্ত্রী রুমা

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

স্বামীর অন্য নারীর প্রতি ভালো লাগার কথা শুনে যেখানে অনেক সংসারে অশান্তি তৈরি হয়, সেখানে গাজীপুরের কালিয়াকৈরের রুমা আক্তারের গল্প কিছুটা ভিন্ন। স্বামীর পছন্দের নারীকে নিজেই বিয়ে করিয়ে সতীন হিসেবে ঘরে তুলেছেন তিনি। বর্তমানে দুই স্ত্রীকে নিয়ে একই ছাদের নিচে সংসার করছেন আব্দুর রহমান।

ঘটনাটি কালিয়াকৈর উপজেলার চন্দ্রা হরিনহাটি এলাকার। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৭ বছর আগে পারিবারিকভাবে রুমা আক্তারের সঙ্গে আব্দুর রহমানের বিয়ে হয়। তাদের সংসারে রয়েছে দুই সন্তান।

প্রায় চার বছর আগে স্ত্রী রুমাকে আব্দুর রহমান জানান, নাজনীন সুলতানা নামে এক নারীকে তার ভালো লাগে। বিষয়টি নিয়ে বিরোধে না গিয়ে স্বামীর পছন্দকে মেনে নেন রুমা। পরে নিজেই নাজনীনকে সঙ্গে নিয়ে কাজি অফিসে যান এবং সেখানে তাদের বিয়ে সম্পন্ন হয়।

এরপর নাজনীনকে সতীন হিসেবে নিজের সংসারে তুলে নেন রুমা। বর্তমানে রুমা ও নাজনীন একই বাসায় থাকেন। সংসারের কাজও নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন তারা। কখনো একজন রান্না করেন, অন্যজন ঘরের কাজ সামলান। একসঙ্গে খাওয়া-দাওয়া ও ঘোরাঘুরিও করেন তারা।

রুমা আক্তার বলেন, স্বামী একদিন তাকে জানান, নাজনীনকে তার ভালো লাগে। এরপর স্বামীর পছন্দকে প্রাধান্য দিয়ে তিনি নিজেই তাদের বিয়ের ব্যবস্থা করেন। এখন তারা তিনজন মিলেই সংসার করছেন।

নাজনীন সুলতানারও একটি সন্তান রয়েছে। তিনিও বর্তমানে একই বাসায় থাকেন।

আব্দুর রহমানের বাড়ি গাইবান্ধার ঝরা বর্ষা গ্রামে। ২০০৬ সালে কাজের সন্ধানে গাজীপুরে আসেন তিনি। বর্তমানে চন্দ্রা হরিনহাটি এলাকায় ভাড়া বাসায় দুই স্ত্রীকে নিয়ে বসবাস করছেন।

দুই স্ত্রীকে নিয়ে বাইরে বের হলে মানুষের নানা মন্তব্য শুনতে হয় তাকে। তবে এসব কথায় গুরুত্ব দিতে চান না আব্দুর রহমান।

তিনি বলেন, দুই স্ত্রীকে তিনি সমানভাবে দেখার চেষ্টা করেন এবং সামর্থ্য অনুযায়ী দুজনের প্রয়োজন মেটান। তার দাবি, তারা বর্তমানে সুখেই সংসার করছেন।

একই সংসারে দুই সতীনের বসবাস নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল থাকলেও রুমা ও নাজনীন বলছেন, পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের মধ্য দিয়েই তারা সংসার করছেন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ভালো অর্জনেকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান শিরোনাম শরীরজুড়ে গভীর ক্ষত ও আঘাতের চিহ্ন, হাসপাতালে কাতরাচ্ছে শিশু গৃহকর্মী শিরোনাম পারিবারিক কলহের জেরে তিন বছরের শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে শিরোনাম অস্ট্রেলিয়ার কোচের দায়িত্বে পুরোপুরি মনোযোগ দিতেই অবসর নিলেন রিশাদের সতীর্থ ওয়েড শিরোনাম স্বামীর পছন্দের নারীকে সতীন করে ঘরে তুললেন প্রথম স্ত্রী রুমা শিরোনাম নেই সংযোগ সড়ক , পড়ে আছে ২০ কোটি টাকার সেতু