ছবি: সংগৃহীত
মাদক শনাক্তকরণে ডোপ টেস্ট করার খবর পেয়ে চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির এসআই মামুন উর রশিদ গা-ঢাকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডোপ টেস্টের কথা জানতে পেরে তিনি পুলিশ ফাঁড়ি থেকে চলে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ১৮ সদস্যের মধ্যে এসআই মামুন উর রশিদের আচরণ নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল বলে জানা গেছে। তিনি নিয়মিত মাদক সেবন করতেন এমন অভিযোগও রয়েছে। বিষয়টি নিশ্চিত করতেই তাকে ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়া হয়।
তবে ডোপ টেস্টের খবর পাওয়ার পর তার ফাঁড়ি থেকে চলে যাওয়ার বিষয়টি জানাজানি হলে তাকে খুঁজে বের করতে তৎপর হয় পুলিশ। চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে তাকে ফাঁড়িতে ফিরিয়ে আনতে তার বাসায় পুলিশ সদস্যদের পাঠানো হয়।
নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার ও বুধবার দুদিনই এসআই মামুন উর রশিদের বাসায় পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। তবে সেখানে তাকে পাওয়া যায়নি।
তিনি জানান, মঙ্গলবার থেকে এসআই মামুন উর রশিদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও বন্ধ রয়েছে।
এদিকে, নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত সদস্যদের মধ্যে যাদের আচরণ সন্দেহজনক মনে হবে, তাদের পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষ।
এসআই মামুন উর রশিদের বিরুদ্ধে ওঠা মাদক সেবনের অভিযোগের সত্যতা এবং ডোপ টেস্ট এড়িয়ে যাওয়ার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তার বক্তব্যও পাওয়া যায়নি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News