একই ছবি, ৯৩ এনআইডি: নেত্রকোনায় তরুণ গ্রেপ্তার
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:22 AM, 17 September 2026.
Digital Solutions Ltd

একই ছবি, ৯৩ এনআইডি: নেত্রকোনায় তরুণ গ্রেপ্তার

Publish : 07:22 AM, 17 September 2026.
একই ছবি, ৯৩ এনআইডি: নেত্রকোনায় তরুণ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

নাম, ঠিকানা ও জন্মতারিখ আলাদা। তবে ৯৩টি জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ব্যবহার করা হয়েছে একই ব্যক্তির ছবি। এমন অভিযোগে নেত্রকোনায় রবিউল ইসলাম ওরফে রনি (২১) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে শহরের মোক্তারপাড়ার দত্ত মার্কেটের সিদ্দিক কর্নার ভ্যারাইটিজ স্টোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় রবিউলের কাছ থেকে সাতটি জাল এনআইডি, ছয়টি এনআইডির পেছনের অংশ এবং মুঠোফোনে থাকা ৮০টি জাল এনআইডির সফট কপি উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, উদ্ধার করা এনআইডিগুলোতে ভিন্ন ভিন্ন নাম, বাবার নাম, জন্মতারিখ, পরিচয় নম্বর ও ঠিকানা ব্যবহার করা হয়েছে। তবে সব কটি এনআইডিতে একই ব্যক্তির ছবি রয়েছে। শুধু ছবিতে শার্টের রং পরিবর্তন করা হয়েছে। সফট কপিগুলোতেও আলাদা পরিচয় ও ঠিকানা ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

গ্রেপ্তার রবিউল ইসলামের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। তিনি ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী। পুলিশ জানিয়েছে, নেত্রকোনায় স্ত্রীর কাছে গিয়ে তিনি জাল এনআইডি প্রিন্ট করতে ওই দোকানে গিয়েছিলেন।

এ ঘটনায় জাতীয় পরিচয় নিবন্ধন আইনে মামলা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলাটি তদন্ত করছেন জেলা ডিবির উপপরিদর্শক হায়দার আলী রানা।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, একজন ব্যক্তির একাধিক এনআইডি করার সুযোগ নেই। এ ধরনের জালিয়াতি নির্বাচন কমিশনের সার্ভারে শনাক্ত হওয়ার কথা। মামলার ধারায় সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, ৪০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কলাপাড়ায় দুই তরুণীর ‘বাসর’ সাজিয়ে রাতযাপন শিরোনাম রাজাপুরে মাইক্রোচালকের ঘরে চুরি, গহনা-টাকা লুট শিরোনাম একই ছবি, ৯৩ এনআইডি: নেত্রকোনায় তরুণ গ্রেপ্তার শিরোনাম বরিশালে আ.লীগ নেতা শিপন গ্রেপ্তার শিরোনাম ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা শিরোনাম ভালো অর্জনেকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান