সংগীতশিল্পী সালমার বাবা মারা গেছেন
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন ডেস্ক :
Publish : 01:02 AM, 17 September 2026.
Digital Solutions Ltd

সংগীতশিল্পী সালমার বাবা মারা গেছেন

Publish : 01:02 AM, 17 September 2026.
সংগীতশিল্পী সালমার বাবা মারা গেছেন

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক :

সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা ফজলুল হক মারা গেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় বাবার মৃত্যুর খবর নিজেই জানান এই গায়িকা।

নিজের স্ট্যাটাসে সালমা লেখেন, ‘আমার আব্বা আর নেই।’ বাবার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তবে ফজলুল হকের মৃত্যুর কারণ এবং জানাজা ও দাফনের সময় ও স্থান সম্পর্কে পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে সাম্প্রতিক সময়ে নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন সালমা। কিছুদিন আগে ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী বিপ্লব সাহার সঙ্গে ‘প্রেম লীলা’ শিরোনামের একটি দ্বৈত গান প্রকাশিত হয়েছে তার। আবহমান গ্রামবাংলার ঐতিহ্য ও ভালোবাসার গল্প নিয়ে তৈরি গানটির ভিডিও দর্শকদের মধ্যে সাড়া ফেলে।

এর পাশাপাশি দীর্ঘ বিরতির পর লালনগীতি নিয়ে কাজ করেছেন সালমা। গুরু শফি মণ্ডলের লেখা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ শিরোনামের গানটির রেকর্ডিং সম্প্রতি শেষ করেছেন তিনি। গানটি আসন্ন দুর্গাপূজায় প্রকাশের কথা রয়েছে।

এ ছাড়া রোহান রাজের আলোচিত গান ‘মানুষ বড়ই স্বার্থপর’-এর নতুন আয়োজনেও কণ্ঠ দিয়েছেন সালমা। সুমী শবনম, তসিবা, জারিন ও রোহান রাজের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির শুটিংও শেষ হয়েছে।

বাবার মৃত্যুর মধ্যেই ব্যক্তিগত শোকের সময় পার করছেন এই সংগীতশিল্পী। তার বাবার মৃত্যুতে সংগীতাঙ্গনের সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ভালো অর্জনেকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান শিরোনাম শরীরজুড়ে গভীর ক্ষত ও আঘাতের চিহ্ন, হাসপাতালে কাতরাচ্ছে শিশু গৃহকর্মী শিরোনাম পারিবারিক কলহের জেরে তিন বছরের শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে শিরোনাম অস্ট্রেলিয়ার কোচের দায়িত্বে পুরোপুরি মনোযোগ দিতেই অবসর নিলেন রিশাদের সতীর্থ ওয়েড শিরোনাম স্বামীর পছন্দের নারীকে সতীন করে ঘরে তুললেন প্রথম স্ত্রী রুমা শিরোনাম নেই সংযোগ সড়ক , পড়ে আছে ২০ কোটি টাকার সেতু