ছবি: সংগৃহীত
ঝালকাঠিতে দীর্ঘদিন ধরে চোরের উপক্রম বৃদ্ধি পেয়েছে। চারদফায় প্রেস ক্লাবের লক্ষাধিক টাকার তার চুরি হয়েছে। ৮টি এসি’র তার চুরির ঘটনায় হাতেনাতে দুই চোরকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। চোরের পক্ষ নিয়ে প্রেস ক্লাবের সামনের মাইক্রোবাস স্ট্যান্ডের কয়েকজন ড্রাইভার চোরকে রক্ষা করতে তৎপরতা চালায়। এতে বুধবার বিকেলে প্রেস ক্লাবের সামনে উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এঘটনায় প্রেস ক্লাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুর রহমান পারভেজ জানান, কয়েক দফায় প্রেস ক্লাবের এসি’র তার চুরি হয়েছে। প্রেস ক্লাবের ছাদে এসি ব্যবহারের ৯টি মেশিন বসানো রয়েছে। মঙ্গলবার দুপুরে ৩টি এসি এবং বুধবার দুপুরে ৫টি এসির সংযোগ তার চুরি হয়। প্রতিবেশী একজনে গ্যাস বের হচ্ছে দেখে জানালে ছাদে উঠে মোট ৮টি এসির তার কেটে চুরি হবার বিষয়টি ধরা পড়ে। এ সময় পার্শ্ববর্তি দালান টাউন হলের মধ্য থেকে চোর উঁকি দিলে ধাওয়া করে তাকে আটক করা হয়। স্থানীয় উত্তেজিত জনতা চোরকে উত্তম মাধ্যম দিতে শুরু করলে মাইক্রো চালক আরিফ তাকে রক্ষার চেষ্টা করে এবং বাধতে গেলে বাঁধা দেয়। প্রেস ক্লাবে ঢুকিয়ে চোরকে আবার বাধতে গেলে আরিফ, সিফাতসহ কয়েকজনে চোরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় প্রেস ক্লাবের সাংবাদিকরা বাঁধা দিলে উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ এসে চোরকে আটক করে থানায় নেয়। কিছুক্ষণ পরে প্রেস ক্লাব সভাপতি ও সদস্য সামনে বের হলে আরিফ ও তার সহযোগিরা তাদের উপর অতর্কিত হামলা করে। এঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সিফাত নামের একজনকে আটক করে এবং আরিফ দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার জানান, প্রেস ক্লাবের এসি’র তার চুরির ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। সেই চোরকে ছিনিয়ে নেবার চেষ্টায় সিফাত, আরিফসহ কয়েকজনের নামে থানায় অভিযোগ দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে আরিফ এবং আটক হওয়া সিফাত ইলেক্ট্রিক ডিভাইস আন্তঃচোর চক্রের সঙ্গে জড়িত। পুলিশী জিজ্ঞাসাবাদে সবকিছুই বের হবে।
সদর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বলেন, প্রেস ক্লাবের তার চুরির ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেয়েছি, আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News