ভালো অর্জনেকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:31 AM, 17 September 2026.
Digital Solutions Ltd

ভালো অর্জনেকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

Publish : 02:31 AM, 17 September 2026.
ভালো অর্জনেকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী বাংলাদেশের চার হাফেজকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো কোনো অর্জন করলে রাষ্ট্রের পক্ষ থেকে তার স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে সরকার।

তিনি বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় হাফেজদের অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি দেশের মানুষেরও অর্জন। মেধাবীদের উৎসাহ ও যথাযথ মূল্যায়ন করা হলে এর সুফল ভবিষ্যৎ প্রজন্ম ও দেশ পাবে।

সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের চার হাফেজ পুরস্কার পেয়েছেন। ১৩৩ দেশের ৩৩৪ জন প্রতিযোগী এবারের প্রতিযোগিতায় অংশ নেন।

বাংলাদেশের হাফেজ মোহাম্মদ জাকারিয়া ১৫ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেন। শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী, রাবেতা বিনতে রমজান ও মুসফিরা বিনতে মাহমুদ নিজ নিজ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন।

প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে সরকারের সহযোগিতা প্রয়োজন হলে নিয়ম অনুযায়ী জানাতে হবে। দেশের ছেলে-মেয়েরা আন্তর্জাতিক অঙ্গনে অংশ নিয়ে নিজেদের, দেশের ও দেশের মানুষের জন্য সম্মান বয়ে আনুক এটাই সরকারের প্রত্যাশা।

অনুষ্ঠানে কয়েকজন মাদ্রাসাশিক্ষক তাদের বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করে সম্ভব হলে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

দেশে শান্তি প্রতিষ্ঠা ও পরিবর্তনের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কাজের ধরন ভিন্ন হলেও দেশের মানুষের শান্তি ও ভালো থাকার লক্ষ্য সবার এক। এ জন্য সরকারের কাজে সহযোগিতা ও দোয়া চান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ী হাফেজদের বই উপহার দেন। এ সময় প্রতিযোগিতায় পুরস্কারজয়ী সূরার আয়াত তাদের কণ্ঠে শোনেন তিনি।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ভালো অর্জনেকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান শিরোনাম শরীরজুড়ে গভীর ক্ষত ও আঘাতের চিহ্ন, হাসপাতালে কাতরাচ্ছে শিশু গৃহকর্মী শিরোনাম পারিবারিক কলহের জেরে তিন বছরের শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে শিরোনাম অস্ট্রেলিয়ার কোচের দায়িত্বে পুরোপুরি মনোযোগ দিতেই অবসর নিলেন রিশাদের সতীর্থ ওয়েড শিরোনাম স্বামীর পছন্দের নারীকে সতীন করে ঘরে তুললেন প্রথম স্ত্রী রুমা শিরোনাম নেই সংযোগ সড়ক , পড়ে আছে ২০ কোটি টাকার সেতু