প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা চলছে
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:31 AM, 17 September 2026.
Digital Solutions Ltd

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা চলছে

Publish : 02:31 AM, 17 September 2026.
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা চলছে

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়।

এটি ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় একনেক সভা। সভায় বিভিন্ন খাতের উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা ও অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

পরিকল্পনা কমিশন সূত্রের বরাতে জানা গেছে, এবারের সভায় মোট ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ের ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে ১২টি নতুন এবং চারটি সংশোধিত প্রকল্প।

প্রস্তাবিত প্রকল্পগুলোর অর্থায়নে সরকারের নিজস্ব তহবিল থেকে ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে ৪০ হাজার ১৬৬ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে। সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে আসবে আরও ৭২ কোটি ৪৭ লাখ টাকা।

সভায় প্রস্তাবিত বড় প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকার মেট্রোরেল-৫-এর সাউদার্ন রুট। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা। এ ছাড়া রেল, স্বাস্থ্য, সড়ক, পানিসম্পদ, প্রতিরক্ষা, বিদ্যুৎ ও আর্থিক খাতের বেশ কয়েকটি প্রকল্পও রয়েছে।

এর মধ্যে বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ এবং নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন চালুর প্রকল্পও রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য খাতে যক্ষ্মা, এইচআইভি/এইডস ও ম্যালেরিয়া মোকাবিলা এবং স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার প্রকল্প উপস্থাপন করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু একনেক সভা শুরুর তথ্য জানিয়েছেন। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

সভায় প্রস্তাবিত প্রকল্পগুলোর অনুমোদন, অর্থায়ন ও বাস্তবায়নসংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম একই ছবি, ৯৩ এনআইডি: নেত্রকোনায় তরুণ গ্রেপ্তার শিরোনাম বরিশালে আ.লীগ নেতা শিপন গ্রেপ্তার শিরোনাম ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা শিরোনাম ভালো অর্জনেকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান শিরোনাম শরীরজুড়ে গভীর ক্ষত ও আঘাতের চিহ্ন, হাসপাতালে কাতরাচ্ছে শিশু গৃহকর্মী শিরোনাম পারিবারিক কলহের জেরে তিন বছরের শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে