ছবি: সংগৃহীত
এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে দুঃস্বপ্নের শুরু হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের। প্রথম ম্যাচেই আল আইনের কাছে ৪-০ গোলে হেরেছে সৌদি আরবের ক্লাবটি। আল নাসরের অধিনায়ক হিসেবে শুরুর একাদশে ছিলেন রোনালদো। তবে ম্যাচে দলকে পরাজয় থেকে রক্ষা করতে পারেননি তিনি।
ম্যাচের ২৫তম মিনিটে হুসাইন রাহিমির গোলে এগিয়ে যায় আল আইন। প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে আরও তিনবার আল নাসরের জালে বল পাঠায় আমিরাতের ক্লাবটি।
৬৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন হুসাইন রাহিমি। এর নয় মিনিট পর, ৭২তম মিনিটে আল আইনের হয়ে তৃতীয় গোলটি করেন সুফিয়ান রাহিমি। ম্যাচের শেষ দিকে জর্জিওস গিয়াকুমাকিস চতুর্থ গোল করলে বড় জয় নিশ্চিত করে আল আইন।
এই হারের মধ্য দিয়ে আল নাসরে যোগ দেওয়ার পর রোনালদোর সময়ে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের রেকর্ড তৈরি হলো। ২০২৩ সালের জানুয়ারিতে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর এর আগে তাঁর দল সর্বোচ্চ তিন গোলের ব্যবধানে হেরেছিল।
২০২৩ সালের ডিসেম্বরে সৌদি প্রো লিগে আল হিলালের কাছে ৩-০ গোলে হেরেছিল আল নাসর। এরপর ২০২৪ সালের আগস্টে সৌদি সুপার কাপে একই প্রতিপক্ষের কাছে ৪-১ গোলে পরাজিত হয় দলটি।
তবে রোনালদোর ব্যক্তিগত ক্যারিয়ারে এর চেয়েও বড় ব্যবধানে হারের অভিজ্ঞতা রয়েছে। ২০২১ সালের অক্টোবরে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে লিভারপুলের কাছে ৫-০ গোলে হেরেছিলেন তিনি। এরও আগে ২০১০ সালের নভেম্বরে রিয়াল মাদ্রিদের হয়ে বার্সেলোনার কাছে একই ব্যবধানে হারের অভিজ্ঞতা হয় তাঁর।
এ ছাড়া ২০২২ সালের আগস্টে ম্যানচেস্টার ইউনাইটেড ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে হেরেছিল। এরপর এবারই প্রথম রোনালদোর দল চার গোলের ব্যবধানে পরাজিত হলো।
আল নাসরের জন্য এ হার শুধু চ্যাম্পিয়নস লিগ এলিটে হতাশাজনক শুরু নয়, রোনালদোর সময়ে ক্লাবটির সবচেয়ে বড় পরাজয়ও। এখন পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোই দলটির প্রধান লক্ষ্য।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News