ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যাচেলর পয়েন্টে থেকে পাভেল বাদ
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন ডেস্ক :
Publish : 02:03 AM, 19 September 2026.
Digital Solutions Ltd

ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যাচেলর পয়েন্টে থেকে পাভেল বাদ

Publish : 02:03 AM, 19 September 2026.
ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যাচেলর পয়েন্টে থেকে পাভেল বাদ

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক :

জনপ্রিয় নাট্যধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেলকে বাদ দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি পাভেলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যে নির্মাতা কাজল আরেফিন অমির প্রকাশ করা একটি তালিকাকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে এই আলোচনা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পরিচালক কাজল আরেফিন অমি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন। তালিকায় ধারাবাহিকটির নিয়মিত ও পরিচিত বেশ কয়েকজন অভিনয়শিল্পীর নাম থাকলেও সেখানে সাইদুর রহমান পাভেলের নাম দেখা যায়নি।

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ওঠে, তাহলে কি ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়েছেন পাভেল? ভাইরাল হওয়া ভিডিও এবং শিল্পীদের তালিকায় তাঁর নাম না থাকার বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।

সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট ও মন্তব্যে অনেকে ধারণা করছেন, পাভেলের ভাইরাল হওয়া ভিডিওর পরই ধারাবাহিকটিতে তাঁর উপস্থিতি নিয়ে পরিবর্তন আনা হয়েছে। তবে এসব আলোচনা এখনো গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ।

পাভেলকে ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে নির্মাতা কাজল আরেফিন অমি কিংবা অভিনেতা সাইদুর রহমান পাভেলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে তালিকায় নাম না থাকার কারণও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

দীর্ঘদিন ধরে দর্শকদের মধ্যে জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্র, সংলাপ ও অভিনয়শিল্পীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত আলোচনা হয়। পাভেলও এই ধারাবাহিকের পরিচিত মুখ হিসেবে দর্শকদের কাছে আলোচিত।

এ অবস্থায় ভাইরাল ভিডিও এবং নতুন প্রকাশিত শিল্পী তালিকাকে ঘিরে পাভেলের ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ার যে আলোচনা তৈরি হয়েছে, সেটি কতটা সত্য—তা জানতে নির্মাতা ও অভিনেতার আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করছেন দর্শকেরা।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নাটোরে পুকুর থেকে আনসার সদস্যের মরদেহ উদ্ধার শিরোনাম জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিরোনাম অপহরণের ৬ ঘণ্টায় মধ্যে ১ বছর ৯ মাস বয়সী শিশু সাবিহা উদ্ধার, গ্রেপ্তার ৩ শিরোনাম তিন সন্তানকে নিয়ে বিষপান তিন শিশুর মৃত্যু, বাবা হাসপাতালে চিকিৎসাধীন শিরোনাম চীন না আসায় বাতিল নারী ক্রিকেট দলের ম্যাচ শিরোনাম খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা