ছবি: সংগৃহীত
গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণকে অপমান করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘সেই অপমানের প্রতিশোধ নিতেই রাস্তায় নেমেছি।’
শনিবার (১৯ সেপ্টেম্বর) গাজীপুরের ভোগড়া বাইপাসে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন। আট দফা দাবি আদায়ের লক্ষ্যে এ লংমার্চ কর্মসূচি শুরু হয়েছে।
সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। তাঁর দাবি, সরকার সেই রায় অগ্রাহ্য করে জনগণকে অপমান করেছে। এ কারণেই তাঁরা রাস্তায় নেমেছেন।
সরকার জনগণের রায় বাস্তবায়নে বাধ্য হবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বিএনপির প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, দলটিও ওই রায় বাস্তবায়ন করতে বাধ্য হবে।
তিনি বলেন, আট দফা দাবি নিয়ে তাঁরা মাঠে নেমেছেন। জনগণের প্রয়োজন বিবেচনায় এসব দাবি যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা ঘরে ফিরবেন না বলেও উল্লেখ করেন তিনি।
শফিকুর রহমানের বক্তব্য অনুযায়ী, লংমার্চের দাবিগুলোর মধ্যে রয়েছে জনগণের ঘরে গ্যাস পৌঁছে দেওয়া, শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি এবং পানির সংকট নিরসন।
এ ছাড়া রাস্তাঘাট, হাটবাজার ও পরিবহনকেন্দ্রসহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বন্ধ, দুর্নীতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের কথাও তুলে ধরেন তিনি।
এর আগে শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়। সমাবেশ শেষে গাড়িবহর রংপুরের উদ্দেশে যাত্রা করে। পথে গাজীপুরের ভোগড়া বাইপাসসহ কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হওয়ার কর্মসূচি রয়েছে।
ভোগড়া বাইপাসের পথসভায় শফিকুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে লংমার্চের দাবিগুলো আবারও তুলে ধরা হয়। আয়োজকদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী,
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News