বিশ্ব পর্যটন দিবস উদযাপন হবে ছৈলার চরে
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো, দর্শনীয় স্থানগুলোর সৌন্দর্যবর্ধন, পরিবেশ সংরক্ষণ এবং পর্যটকদের জন্য নতুন সুযোগ-সুবিধা তৈরির বিষয়ে সভায় বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়।
রোববার ২০ সেপ্টেম্বর দুপুর ১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
সভায় জানানো হয়, ২৭ সেপ্টেম্বর কাঠালিয়ার ছৈলার চরে দিবসটি উদযাপন হবে। ঝালকাঠির বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকৃতদের মধ্যে তিনজনকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি জেলার পর্যটনকেন্দ্রগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ, পর্যটনবান্ধব পরিবেশ তৈরি এবং পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ এবং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News