আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:16 AM, 20 September 2026.
Digital Solutions Ltd

আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

Publish : 12:16 AM, 20 September 2026.
আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান টিটন মিয়া (৪৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান টিটন ওই গ্রামের সাইদার রহমানের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছুটিতে শনিবার গ্রামের বাড়িতে এসেছিলেন আসাদুজ্জামান টিটন। সন্ধ্যার দিকে বাড়িতে বিদ্যুৎ চলে গেলে তিনি নিজেই আইপিএস মেরামতের কাজ শুরু করেন।

মেরামতের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ সদস্য আসাদুজ্জামান টিটনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তিনি জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ছুটিতে বাড়িতে এসে আইপিএস মেরামত করতে গিয়ে একজন পুলিশ কর্মকর্তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন হবে ছৈলার চরে শিরোনাম অপ্রতিম হত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে সহযোগিতা করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী শিরোনাম অবশেষে দুই বছর পর একক কনসার্টে ফিরছেন মিফতাহ জামান শিরোনাম আ.লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার শিরোনাম অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শিরোনাম ভালোবাসার মানুষকে বিয়ে করতে না পেরে, চিরকুট লিখে চতুর্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা