কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা সম্পন্ন
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 03:19 AM, 20 September 2026.
Digital Solutions Ltd

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা সম্পন্ন

Publish : 03:19 AM, 20 September 2026.
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা সম্পন্ন

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) জানাজা সম্পন্ন হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

জানাজা শেষে বেলা ১১টার দিকে কোটবাড়ির গন্ধমতি ঈদগাহ ময়দানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর সেখানেই অপ্রতিমকে দাফন করা হবে।

অপ্রতিম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি সে।

অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে অপ্রতিমের বাবা কেএম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই সঙ্গে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

নিখোঁজ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ছেলের সন্ধান চেয়ে সহযোগিতা কামনা করেন অপ্রতিমের মা ড. নাহিদা বেগম। তিনি জানান, বিকেলে বাসা থেকে বের হওয়ার পর থেকে ছেলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের পর পরিবার ও বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে আসে শোকের ছায়া। অপ্রতিমের এমন মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

এদিকে অপ্রতিমের মৃত্যুর কারণ এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত মা-বাবা ও স্বজনেরা। অপ্রতিমের জানাজায় অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থীরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন হবে ছৈলার চরে শিরোনাম অপ্রতিম হত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে সহযোগিতা করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী শিরোনাম অবশেষে দুই বছর পর একক কনসার্টে ফিরছেন মিফতাহ জামান শিরোনাম আ.লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার শিরোনাম অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শিরোনাম ভালোবাসার মানুষকে বিয়ে করতে না পেরে, চিরকুট লিখে চতুর্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা