চবিতে চুরি-ছিনতাই, মারধর ও নারী হেনস্তা নানা অভিযোগে দুই শিক্ষার্থী আটক
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:11 AM, 20 September 2026.
Digital Solutions Ltd

চবিতে চুরি-ছিনতাই, মারধর ও নারী হেনস্তা নানা অভিযোগে দুই শিক্ষার্থী আটক

Publish : 12:11 AM, 20 September 2026.
চবিতে চুরি-ছিনতাই, মারধর ও নারী হেনস্তা নানা অভিযোগে দুই শিক্ষার্থী আটক

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভয়ভীতি দেখানো, চুরি, ছিনতাই, মারধর ও নারী হেনস্তাসহ বিভিন্ন অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাঁদের আটক করা হয়। পরে রাত পৌনে ৯টার দিকে তাঁদের হাটহাজারী থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক দুই শিক্ষার্থী হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. শিমুল ফকির এবং একই শিক্ষাবর্ষের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ফাহিম আহমেদ অপি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তাঁদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর মধ্যে অপরিচিত পর্যটকদের ভয়ভীতি দেখানো, চাঁদাবাজি, ছিনতাই, মারধর, চুরি ও নারী হেনস্তার অভিযোগ রয়েছে। আটকের পর ভুক্তভোগীরা তাঁদের বিরুদ্ধে প্রক্টরের কাছে পৃথক ছয়টি অভিযোগ দেন।

হাটহাজারীর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. আসহাব উদ্দিন অভিযোগ করেন, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ঝরনা এলাকায় ঘুরতে গেলে শিমুল ও তাঁর দুই সহযোগী তাঁকে ভয়ভীতি দেখান। পরে তাঁর কাছ থেকে জোরপূর্বক নগদ ১৫০ টাকা এবং বিকাশের মাধ্যমে ১ হাজার ২০ টাকা নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া বাগেরহাট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা শিমুল ফকিরের বিরুদ্ধে নারীদের সঙ্গে অনৈতিক আচরণ, ছিনতাই ও হেনস্তার অভিযোগ করেছেন।

অন্য একটি অভিযোগে চবি ল্যাবরেটরি কলেজের শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, ৭ সেপ্টেম্বর শহীদ ফরহাদ হোসেন হলের পূর্ব পাশের ব্রিজ এলাকায় শিমুল ফকির ও ফাহিম আহমেদ অপি তাঁকে ডেকে নিয়ে মারধর করেন। এ সময় তাঁর চোখে আঘাত করে রক্তাক্ত করা হয়। পাশাপাশি ছবি তুলে ব্ল্যাকমেলের হুমকি দেওয়া এবং তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগও করেন তিনি।

চাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক রাব্বি তাওহিদ বলেন, ভুক্তভোগীর কাছে থাকা ছবি দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে বিষয়টি প্রক্টরিয়াল বডিকে জানানো হলে তাঁদের আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কামরুল হোসেন জানান, অভিযুক্তরা কয়েকটি অভিযোগ প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

সহকারী প্রক্টর খায়রুল ইসলাম সুজন বলেন, ঝরনা এলাকায় এক পর্যটকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পাওয়ার পর জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ার পর দুই শিক্ষার্থীকে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে শিমুল ফকিরের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে। এ বিষয়ে শিমুল দাবি করেন, ১৫ আগস্টের আগে-পরে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের বিভিন্ন বিষয়ে তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন। তবে তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত নন বলেও জানান।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুর রহমান বলেন, বিভিন্ন অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে প্রক্টরিয়াল বডি থানায় সোপর্দ করেছে। অভিযোগগুলো তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন হবে ছৈলার চরে শিরোনাম অপ্রতিম হত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে সহযোগিতা করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী শিরোনাম অবশেষে দুই বছর পর একক কনসার্টে ফিরছেন মিফতাহ জামান শিরোনাম আ.লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার শিরোনাম অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শিরোনাম ভালোবাসার মানুষকে বিয়ে করতে না পেরে, চিরকুট লিখে চতুর্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা