অপ্রতিম হত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে সহযোগিতা করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 11:49 PM, 20 September 2026.
Digital Solutions Ltd

অপ্রতিম হত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে সহযোগিতা করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

Publish : 11:49 PM, 20 September 2026.
অপ্রতিম হত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে সহযোগিতা করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে পুলিশ সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ঘটনার পর দ্রুতই সন্দেহভাজনদের আটক করা হয়েছে। এখন আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রামিসা হত্যার বিচারের মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করবে। বিচার করবে আদালত।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রতিমের সঙ্গে কয়েকজন কিশোরের চলাফেরা ও ওঠাবসা ছিল। তাদের বয়স অপ্রতিমের চেয়ে কয়েক বছর বেশি। প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকে অপ্রতিমের মায়ের আইফোন উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তুহিনকে শনাক্ত করা হয়। পরে তুহিনসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তুহিনের বাড়িতে অভিযান চালিয়ে অপ্রতিমের মায়ের আইফোনটিও উদ্ধার করা হয়েছে।

অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। পরে শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, অপ্রতিমের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে শনিবার রাতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় পুলিশ হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার হওয়া আলামত যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে রোববার কুমিল্লার কোটবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা দ্রুত হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

 

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বাউফলে শিক্ষার্থীদের দিয়ে মিড-ডে মিলের ডিম সেদ্ধ, গরম পানিতে দগ্ধ চতুর্থ শ্রেণির ছাত্র শিরোনাম গাজী নজরুল চার দিনের, প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে শিরোনাম ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে আত্মসাৎ ও অবৈধ সম্পদের মামলা শিরোনাম টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই শিরোনাম মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানির ইন্তেকাল শিরোনাম যাত্রাবাড়ীতে পরিত্যক্ত প্লাস্টিক ব্যাগ থেকে ১০ ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট