লাল বেনারসিতে নজর কাড়লেন অভিনেত্রী তানজিন তিশা
ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন ডেস্ক :
Publish : 02:00 AM, 21 September 2026.
Digital Solutions Ltd

লাল বেনারসিতে নজর কাড়লেন অভিনেত্রী তানজিন তিশা

Publish : 02:00 AM, 21 September 2026.
লাল বেনারসিতে নজর কাড়লেন অভিনেত্রী তানজিন তিশা

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক :

লাল বেনারসি, মানানসই গয়না আর খোপায় সাদা ফুল রাজকীয় সাজে নতুন লুকে ভক্তদের নজর কাড়লেন অভিনেত্রী তানজিন তিশা।

রোববার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি ও একটি ভিডিও প্রকাশ করেন এই অভিনেত্রী। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলের ভেতর ধারণ করা ছবিগুলোতে আগুনরাঙা লাল বেনারসিতে দেখা গেছে তাঁকে। হাতে ছিল স্টাইলিশ পার্স, সঙ্গে ছিল মানানসই গয়না ও খোপায় সাদা ফুল।

ছবিতে কখনো স্নিগ্ধ হাসি, কখনো ক্যামেরার দিকে তাকিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় তিশাকে। হোটেলের কালো আবহের মধ্যে তাঁর লাল শাড়ির সাজ আরও নজরকাড়া হয়ে উঠেছে।

ছবিগুলো প্রকাশের পরই ভক্তদের মধ্যে সাড়া পড়ে। অনেকেই তাঁর সাজ ও ফ্যাশন স্টাইলের প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘সৌন্দর্য যখন এতটা এলিগ্যান্ট হয়, চোখ আটকে যেতেই হয়।’

অভিনয় ও রূপ-লাবণ্যের জন্য দর্শকদের কাছে পরিচিত তানজিন তিশা বর্তমানে অভিনয়ে তুলনামূলক কম ব্যস্ত। গত জুলাইয়ে মুক্তি পাওয়া ‘পারিজাতের জন্য ভালোবাসা’ নাটকে খায়রুল বাশারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তিনি। এরপর নতুন কোনো নাটকে তাঁকে দেখা যায়নি।

তবে অভিনয়ে ব্যস্ততা কমলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিশা। নিয়মিত নিজের নতুন নতুন লুক ও ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করছেন তিনি।

এর আগে পুরোনো একটি বিতর্ক ঘিরে আইনি জটিলতায়ও পড়েছিলেন এই অভিনেত্রী। শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় তিনি আদালতে আত্মসমর্পণ করেন এবং পরে জামিন পান।

সব মিলিয়ে অভিনয়ের বাইরে নতুন নতুন সাজ ও ফ্যাশন স্টাইলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আলোচনায় থাকছেন তানজিন তিশা।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মানিকগঞ্জে শ্বশুরবাড়িতে চুরি করতে এসে ধরা, আবার লাথি মেরে শ্বশুরকেই হত্যা শিরোনাম বাউফলে শিক্ষার্থীদের দিয়ে মিড-ডে মিলের ডিম সেদ্ধ, গরম পানিতে দগ্ধ চতুর্থ শ্রেণির ছাত্র শিরোনাম গাজী নজরুল চার দিনের, প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে শিরোনাম ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে আত্মসাৎ ও অবৈধ সম্পদের মামলা শিরোনাম টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই শিরোনাম মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানির ইন্তেকাল