ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়া এলাকায় পরিত্যক্ত একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে গলির মুখে পড়ে থাকা পুরোনো প্লাস্টিকের বাজারের ব্যাগে ককটেলগুলো পাওয়া যায়।
পুলিশ জানায়, ব্যাগটি পড়ে থাকতে দেখে সন্দেহ হওয়ায় তল্লাশি চালানো হয়। এ সময় এর ভেতর থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়। পরে বিষয়টি ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়।
খবর পেয়ে ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেন। পরে রাত ১০টা ২৫ মিনিটে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ মাঠে নিরাপদ পরিবেশে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, দক্ষিণ দনিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে।
এ ঘটনায় ককটেলগুলো সেখানে কে বা কারা রেখে গেছে, তা শনাক্তে তদন্ত চলছে। জড়িতদের আইনের আওতায় আনতে যাত্রাবাড়ী থানা পুলিশ প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News