রামপালে জমি সংক্রা বিরোধে চাচাতো ভাইদের হামলায়, যুবক নিহত
ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:25 AM, 21 September 2026.
Digital Solutions Ltd

রামপালে জমি সংক্রা বিরোধে চাচাতো ভাইদের হামলায়, যুবক নিহত

Publish : 02:25 AM, 21 September 2026.
রামপালে জমি সংক্রা বিরোধে চাচাতো ভাইদের হামলায়, যুবক নিহত

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বাগেরহাটের রামপালে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় আহাদ আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সকালে বিরোধপূর্ণ জমির সীমানা থেকে পানি নিষ্কাশনের চেষ্টা করছিলেন আহাদ আহমেদ ও তার বাবা। এ সময় চাচাতো ভাই বাকি বিল্লা ও মাসুম তাদের ওপর হামলা করেন বলে অভিযোগ উঠেছে।

হামলায় আহাদ ও তার বাবা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহাদ আহমেদকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত শেখ ফরিদুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রসিদ জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মাদরাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শিরোনাম কাঁঠালিয়া বিষপানে ইউপি সদস্যের মৃত্যু শিরোনাম মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু শিরোনাম সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না শিরোনাম জামায়াত আস্থা অর্জন করতে পারেনি: রিজভী শিরোনাম ডাক্তার দেখাতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্ত্রীর, স্বামী আহত