সুনামগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:16 AM, 22 September 2026.
Digital Solutions Ltd

সুনামগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

Publish : 01:16 AM, 22 September 2026.
সুনামগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি তালহা আহমেদ অভিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তালহা আহমেদ অভিকে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর এলাকায় পাটলাই নদীতে স্থানীয়রা তালহা আহমেদ অভিকে আটক করে পুলিশে দেন। তিনি সুলেমানপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাটলাই নদীতে চলাচলকারী কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে তালহা চাঁদা দাবি করে আসছিলেন। শনিবার দুপুরে স্থানীয় এক বিএনপি নেতার নৌকা আটকে চাঁদা দাবির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পরে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে থানায় নিয়ে যায়।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ বলেন, তালহার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পাটলাই নদীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে দেওয়ার পর বিষয়টি জেলা ও উপজেলা নেতাদের জানানো হয়।

তবে অভিযোগগুলোর বিষয়ে তালহা আহমেদ অভির বক্তব্য পাওয়া যায়নি।

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া বলেন, ছাত্রদল একটি শৃঙ্খলাবদ্ধ সংগঠন। সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে কেউ জড়িত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। তালহা আহমেদ অভির বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, বহিষ্কৃত নেতার সঙ্গে ছাত্রদলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

চাঁদাবাজির অভিযোগের বিষয়ে পুলিশ কী ধরনের আইনগত ব্যবস্থা নিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী শিরোনাম সড়কে হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেট শিরোনাম ঝালকাঠিতে বৃদ্ধকে পিটিয়ে জখম টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ শিরোনাম মাদরাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শিরোনাম কাঁঠালিয়া বিষপানে ইউপি সদস্যের মৃত্যু শিরোনাম মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু