নবীণ শিক্ষার্থীদের জন্য হেল্পডেক্স চালু করেছে ঝালকাঠি সরকারী কলেজ ছাত্রদল
ঝালকাঠি সরকারি কলেজে এইচএসসি ভর্তি কার্যক্রমকে ঘিরে নতুন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে কলেজ ছাত্রদল।
ভর্তি সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে কলেজ প্রাঙ্গণে অস্থায়ী হেল্প ডেস্ক স্থাপন করে শিক্ষার্থীদের সহায়তা করছেন সংগঠনটির নেতাকর্মীরা।
ভর্তি প্রক্রিয়া নিয়ে অনেক নবাগত শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যেই থাকে নানা ধরনের প্রশ্ন ও অনিশ্চয়তা। বিশেষ করে দূর-দূরান্ত থেকে সন্তানদের ভর্তি করাতে আসা অভিভাবকদের বিভিন্ন বিষয়ে তথ্য জানতে ও প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে বিড়ম্বনায় পড়তে হয়। এমন পরিস্থিতিতে তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদল।
হেল্প ডেস্কে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, বিভিন্ন নিয়ম-কানুনসহ ভর্তি সংক্রান্ত নানা বিষয়ে তথ্য ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি কলেজে আসা অভিভাবকদেরও প্রয়োজনীয় সহযোগিতা করছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, নতুন শিক্ষার্থীরা যেন ভর্তি কার্যক্রমে কোনো ধরনের সমস্যায় না পড়েন এবং কলেজে তাদের প্রথম দিনগুলো স্বস্তিদায়ক হয় এ লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। রাজনীতির পাশাপাশি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সামাজিক ও মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই তারা এই কার্যক্রম পরিচালনা করছেন।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাদিসুর, সাধারণ সম্পাদক মো. আরিফ, সহ-সভাপতি মেহেদী হাসান মুহিত, সহ-সভাপতি আরিফুর রহমান আকাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. তুহিন মোল্লাসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News