বরিশালের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল ২২৫৭ বোতল উনকোরেক্স, গ্রেপ্তার ২
ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:03 AM, 22 September 2026.
Digital Solutions Ltd

বরিশালের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল ২২৫৭ বোতল উনকোরেক্স, গ্রেপ্তার ২

Publish : 02:03 AM, 22 September 2026.
বরিশালের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল ২২৫৭ বোতল উনকোরেক্স, গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বরিশালের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল নিষিদ্ধ মাদকদ্রব্য উনকোরেক্সের একটি বড় চালান। যশোরে অভিযান চালিয়ে পিকআপভ্যান থেকে ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬-এর যশোর ও ঝিনাইদহের যৌথ দল। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরিশাল সদর এলাকার হেমায়েত উদ্দীন ও মির্জাগঞ্জ এলাকার সুজন হোসেন।

এসআরবি সূত্র জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের চুড়ামনকাটি রেলক্রসিং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, উদ্ধার হওয়া মাদকের চালানটি বরিশালে নেওয়া হচ্ছিল। তবে বরিশালে কার কাছে বা কোথায় চালানটি পৌঁছানোর কথা ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য তদন্তের মাধ্যমে জানার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসআরবি-৬-এর কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

বরিশালকে কেন্দ্র করে এই মাদক চালানের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী শিরোনাম সড়কে হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেট শিরোনাম ঝালকাঠিতে বৃদ্ধকে পিটিয়ে জখম টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ শিরোনাম মাদরাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শিরোনাম কাঁঠালিয়া বিষপানে ইউপি সদস্যের মৃত্যু শিরোনাম মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু