ঝালকাঠিতে বৃদ্ধকে পিটিয়ে জখম টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৬
প্রতিবেদক দিবস তালুকদার :
Publish : 10:27 AM, 22 September 2026.
Digital Solutions Ltd

ঝালকাঠিতে বৃদ্ধকে পিটিয়ে জখম টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

Publish : 10:27 AM, 22 September 2026.
ঝালকাঠিতে বৃদ্ধকে পিটিয়ে জখম টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ঝালকাঠিতে বৃদ্ধকে পিটিয়ে জখম টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রতিবেদক দিবস তালুকদার :

ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে এক বৃদ্ধকে লোহার রড ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত এবং তাঁর কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগকারী দক্ষিণ মানপাশা এলাকার মোসাম্মৎ মেহেরুন নেছা। তাঁর অভিযোগ অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে ওয়ারিশি এজমালি পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে তাঁর শ্বশুর মো. রুহুল আমিন খন্দকারের সঙ্গে অভিযুক্তদের তর্ক-বিতর্ক হয়। এ সময় তাঁকে ও পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে একই দিন বিকেল ৪টার দিকে রুহুল আমিন খন্দকার মানপাশা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে দক্ষিণ মানপাশা এলাকার সরদার বাড়ির সামনে কয়েকজন তাঁর পথরোধ করে তাঁকে লোহার রড ও জিআই পাইপ দিয়ে মারধর করা হয়।

মেহেরুন নেছার অভিযোগ, হামলার সময় একজন জিআই পাইপ দিয়ে রুহুল আমিনের মাথায় আঘাত করলে তা তাঁর ডান চোখের ওপরের অংশে লাগে এবং রক্তাক্ত জখম হয়। অপর একজন লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে ডান কানের ওপরের অংশে জখম হয়। আরও একজন লোহার রড দিয়ে মারধর করে তাঁর দুই হাঁটুর ওপরের অংশে রক্তাক্ত জখম করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ঘটনার সময় রুহুল আমিন খন্দকারের পরনের লুঙ্গির কোচে থাকা ৫ হাজার ৫৩০ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। পরে খবর পেয়ে মেহেরুন নেছা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহত রুহুল আমিনকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় মো. রুম্মান খন্দকার, সিয়াম খন্দকার, রাইয়ান সরদার, ছোট ফরিদ, মাহামুদ হোসেন খন্দকার, রুপালী বেগম ও মোসাম্মৎ জিদনীকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী শিরোনাম সড়কে হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেট শিরোনাম ঝালকাঠিতে বৃদ্ধকে পিটিয়ে জখম টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ শিরোনাম মাদরাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শিরোনাম কাঁঠালিয়া বিষপানে ইউপি সদস্যের মৃত্যু শিরোনাম মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু