মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানির ইন্তেকাল
ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ধর্ম ডেস্ক :
Publish : 03:10 AM, 21 September 2026.
Digital Solutions Ltd

মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানির ইন্তেকাল

Publish : 03:10 AM, 21 September 2026.
মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম  আল-মাদানির ইন্তেকাল

ছবি: সংগৃহীত

ধর্ম ডেস্ক :

সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম বিন আদেল আল-মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) তাঁর মৃত্যুর খবর প্রকাশিত হয়। সৌদি সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রগুলো তাঁর মৃত্যুর বিষয়টি জানিয়েছে।

মৃত্যুর আগে সোমবার ফজরের আজান দেন তিনি। এটিই মসজিদুল হারামে তাঁর শেষ আজান বলে জানিয়েছে খালিজ টাইমস। তাঁর শেষ আজানের ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শায়খ ইব্রাহিম আল-মাদানি মসজিদুল হারামের প্রধান মুয়াজ্জিনদের একজন ছিলেন। তিনি বিশেষ করে ফজরের আজান, তাকবির এবং ইমামের পেছনে ‘তাবলিগ’-এর দায়িত্ব পালনের জন্য পরিচিত ছিলেন। মসজিদুল হারামের ২৪ জন মূল মুয়াজ্জিনের মধ্যে তিনিও ছিলেন।

মসজিদুল হারামের সরকারি ধর্মীয় কর্তৃপক্ষের তালিকাতেও ইব্রাহিম বিন আদেল আল-মাদানির নাম রয়েছে।

জানা গেছে, সোমবার আসরের নামাজের পর মক্কার মসজিদুল হারামে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তাঁকে আল-মুয়াল্লা কবরস্থানে দাফন করা হবে বলে সৌদি সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

শায়খ ইব্রাহিম আল-মাদানি এক সাক্ষাৎকারে মসজিদুল হারামে তাঁর প্রথম আজানের স্মৃতিচারণ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, কাবা শরিফ তাওয়াফকারী মুসল্লিদের সামনে নিজের কণ্ঠে আজান শুনে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন।

মসজিদুল হারামে দীর্ঘদিন আজান ও তাকবিরের দায়িত্ব পালন করে মুসল্লিদের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন শায়খ ইব্রাহিম আল-মাদানি। তাঁর ইন্তেকালে সৌদি আরবের ধর্মীয় অঙ্গন ও মুসল্লিদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

ধর্ম বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মানিকগঞ্জে শ্বশুরবাড়িতে চুরি করতে এসে ধরা, আবার লাথি মেরে শ্বশুরকেই হত্যা শিরোনাম বাউফলে শিক্ষার্থীদের দিয়ে মিড-ডে মিলের ডিম সেদ্ধ, গরম পানিতে দগ্ধ চতুর্থ শ্রেণির ছাত্র শিরোনাম গাজী নজরুল চার দিনের, প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে শিরোনাম ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে আত্মসাৎ ও অবৈধ সম্পদের মামলা শিরোনাম টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই শিরোনাম মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানির ইন্তেকাল