তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হক আর নেই
ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬
ধর্ম ডেস্ক :
Publish : 02:31 AM, 17 September 2026.
Digital Solutions Ltd

তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হক আর নেই

Publish : 02:31 AM, 17 September 2026.
তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হক আর নেই

ছবি: সংগৃহীত

ধর্ম ডেস্ক :

তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি ও বিশিষ্ট আলেম মাওলানা এহসানুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২ সেপ্টেম্বর) তিনি ইন্তেকাল করেন।

মাওলানা এহসানুল হক পাকিস্তানের রায়বেন্ড মারকাজ এবং বিশ্বের তাবলিগ জামাতের আলমি শুরার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। দীর্ঘদিন রায়বেন্ড মারকাজের প্রবীণ মুরব্বি হিসেবে দাওয়াত ও তাবলিগের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

তাবলিগ জামাতের সঙ্গে তাঁর পারিবারিক সম্পৃক্ততাও ছিল। তিনি পাকিস্তানের তাবলিগ জামাতের আমির বাবু বশিরের সন্তান।

মাওলানা এহসানুল হক ভারতের সাহারানপুরের মাজাহিরুল উলুম মাদরাসায় পড়াশোনা করেন। সেখানে তিনি প্রখ্যাত শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া কান্ধলভী (রহ.)-এর কাছে হাদিস অধ্যয়ন করেন। পরে দীর্ঘদিন তাঁর খেদমতেও নিয়োজিত ছিলেন। ছাত্রজীবনেই মাওলানা মুহাম্মদ জাকারিয়া কান্ধলভী (রহ.) তাঁকে খেলাফত প্রদান করেন।

পড়াশোনা শেষ করার পর তৎকালীন আলেমদের মধ্যে প্রচলিত রীতি অনুযায়ী তিনি সাত চিল্লার জন্য দাওয়াতের কাজে বের হন। পরে ভারতের নিজামুদ্দিন মারকাজের কাশিফুল উলুম মাদরাসায় দীর্ঘদিন শিক্ষকতা করেন।

মাওলানা ইউসুফ (রহ.)-এর ইন্তেকালের পর তিনি পাকিস্তানের রায়বেন্ড মারকাজে চলে যান। এরপর ইলম শিক্ষা ও দাওয়াতি মেহনতের পাশাপাশি রায়বেন্ড মারকাজের বিভিন্ন দায়িত্ব পালন করেন।

তাবলিগের দাওয়াতি কার্যক্রমে দীর্ঘদিন সক্রিয় থাকা মাওলানা এহসানুল হক বিশ্বের বিভিন্ন অঞ্চলের মুসল্লি ও তাবলিগের কর্মীদের কাছে পরিচিত ছিলেন। তাঁর ইন্তেকালে তাবলিগ জামাতের অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁর অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা।

ধর্ম বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চিলমারীতে ৯০ কেজি ওজনের বাঘাইড় বিক্রি ১ লাখ ৩৫ হাজার টাকায় শিরোনাম ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা শিরোনাম চমকের বিয়ের ছবি ঘিরে রহস্য শিরোনাম ‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’, বিএনপিকে বললেন নাসীরুদ্দীন শিরোনাম সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় নারীর মরদেহ উদ্ধার শিরোনাম পূজার ছুটিতে বাড়ি ফেরা হলো না, বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত