ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে এ নিয়ে মুসলিম বিশ্বে শুরু হয়েছে আগাম আলোচনা ও প্রস্তুতি। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও বিভিন্ন দেশের প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৭ মে বিশ্বব্যাপী অধিকাংশ দেশে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশে ঈদ হতে পারে একদিন পর, অর্থাৎ ২৮ মে।
সৌদি আরবের সরকারি ‘উম্মুল কুরা’ ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৬ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে হবে ৩০তম দিন। সেই হিসেবে সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
একই ধরনের পূর্বাভাস এসেছে পাকিস্তান থেকেও। দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদের অবস্থান অনুযায়ী ২৭ মে ঈদ উদযাপিত হওয়ার সম্ভাবনাই বেশি।
অন্যদিকে ইউরোপ ও যুক্তরাজ্যে ঈদের তারিখ নির্ধারণে চাঁদ দেখার ওপর নির্ভর করা হচ্ছে। জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘হাইফেন অনলাইন’ জানিয়েছে, সেখানে ২৭ বা ২৮ মে ঈদুল আজহা পালিত হতে পারে।
সংযুক্ত আরব আমিরাতও প্রাথমিক হিসাব দিয়েছে। তাদের জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২৬ মে আরাফাত দিবস পালিত হবে এবং পরদিন ২৭ মে ঈদুল আজহা হতে পারে।
বাংলাদেশের ক্ষেত্রে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপনের প্রবণতা দেখা যায়। সেই ধারাবাহিকতায় দেশে ২৮ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে।
তবে সব ধরনের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও পূর্বাভাস চূড়ান্ত নয়। চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখার ওপর। বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করবে।
উল্লেখ্য, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছর জিলকদ মাস ২৯ বা ৩০ দিনের হওয়ায় ঈদের তারিখ একদিন এদিক-ওদিক হতে পারে। ফলে ২৭ অথবা ২৮ মে—এই দুই তারিখের মধ্যেই বিশ্ব মুসলিম উম্মাহ পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News