ছবি: সংগৃহীত
ইসলামে বিয়ে একটি পবিত্র বন্ধন, যা স্বামী-স্ত্রীর সম্পর্ককে বৈধ ও হালাল হিসেবে প্রতিষ্ঠিত করে। তবে অনেকের মনে প্রশ্ন আসে—বিয়ের আগে যদি ছেলে-মেয়ের মধ্যে প্রেম বা অন্য কোনো অবৈধ সম্পর্ক থাকে, তাহলে বিয়ের পর সেই সম্পর্ক কি বৈধ হয়ে যায়?
জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ জানিয়েছেন, বিয়ের পর স্বামী-স্ত্রীর সম্পর্ক অবশ্যই বৈধ ও হালাল হিসেবে গণ্য হয়। ইসলামে শরিয়তসম্মতভাবে বিয়ে সম্পন্ন হলে বিয়ের পরের সম্পর্ক বৈধ হয়।
তবে তিনি স্পষ্ট করে বলেছেন, “বিয়ের আগে যে সম্পর্ক অবৈধ ছিল, সেটি বিয়ের মাধ্যমে বৈধ হয় না। আগের গুনাহ আলাদা, আর বিয়ের পরের বৈধ সম্পর্ক আলাদা।”
শায়খ আহমাদুল্লাহর পরামর্শ, বিয়ের আগে কোনো হারাম সম্পর্ক থাকলে তার জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করা উচিত। নিজের ভুলের জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা প্রয়োজন।
তিনি আরও বলেছেন, “ভবিষ্যতে যেন আর কোনো হারাম সম্পর্কের সঙ্গে জড়ানো না হয়, সেই বিষয়ে দৃঢ় সংকল্প নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিশ্লেষকরা মনে করেন, ইসলামে বিয়ে সম্পর্ককে বৈধ করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সতর্ক থাকা ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা প্রত্যেক মুসলিমের জন্য জরুরি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News