ছবি: সংগৃহীত
এ মাসের ফজিলত ও মর্যাদা সম্পর্কে বহু সহিহ হাদিস বর্ণিত হয়েছে। কুরআন ও হাদিসের আলোকে রমজানের তাৎপর্য তুলে ধরেছেন হাফেজ দেওয়ান অজিউল্লাহ। নিচে রমজান সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস তুলে ধরা হলো—
রোজার প্রতিদান আল্লাহ নিজেই দেবেন
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেন:
“মানুষের প্রত্যেক আমল তার জন্য; কিন্তু রোজা আমার জন্য, আর আমি নিজেই তার প্রতিদান দেব।”
— সহিহ বুখারি ও সহিহ মুসলিম
রমজানে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়
রাসূলুল্লাহ ﷺ বলেন:
“রমজান মাস এলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকলবন্দি করা হয়।”
— সহিহ বুখারি
লাইলাতুল কদরের ফজিলত
রাসূল ﷺ বলেন:
“যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে।”
— সহিহ বুখারি
রোজাদারের দোয়া কবুল
হাদিসে এসেছে:
“তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না— ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন ইফতার করে, এবং মজলুমের দোয়া।”
— সুনানে তিরমিজি
রমজান কুরআন নাজিলের মাস
আল্লাহ তাআলা বলেন, “রমজান মাস— এ মাসেই কুরআন নাজিল করা হয়েছে।”
— আল-কুরআন (সূরা আল-বাকারা: ১৮৫)
রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও আত্মসংযমের অনন্য প্রশিক্ষণকাল। এ মাসে বেশি বেশি ইবাদত, কুরআন তিলাওয়াত, দান-সদকা ও গরিব-দুঃখীদের পাশে দাঁড়ানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আহ্বান জানান হাফেজ দেওয়ান অজিউল্লাহ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News