ছবি: সংগৃহীত
আজ হিজরি ২য় সনের ১৭ রমজান। মুসলিম ইতিহাসে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এদিনই সংঘটিত হয়েছিল প্রথম সশস্ত্র যুদ্ধ বদর। মদিনা থেকে প্রায় ৮০ মাইল দূরে বদর প্রান্তরে মুসলিম বাহিনী ও অবিশ্বাসীদের মধ্যে লড়াই হয়।
বদর যুদ্ধ ছিল অসত্যের বিরুদ্ধে সত্যের লড়াই। মাত্র ৩১৩ জন মুসলিম সৈন্য সামনের দিকে এগিয়েছিল, বিপরীতে ছিল এক হাজার প্রশিক্ষিত কুফর। তাও মহান আল্লাহ মুসলিম বাহিনীর বিজয় নিশ্চিত করেন। এই যুদ্ধে আল্লাহর অনুগ্রহ ও ইমানদারের দৃঢ়তার শিক্ষা আজও মুসলিম উম্মাহর জন্য প্রেরণার উৎস।
বদরকে ‘ইয়াওমুল ফুরকান’ বা ফয়সালাকারী দিন হিসেবে কোরআনে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন:
"নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাহায্য করেছেন বদরের যুদ্ধে। অথচ তোমরা ছিলে দুর্বল। অতএব আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো।" (সুরা আলে ইমরান, আয়াত ১২৩)
যুদ্ধটি ইসলামের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায়। এটি অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের চিরন্তন শিক্ষা। মুসলমানরা বিশ্বাস করেন, জয়-পরাজয়, সম্মান-অপমান সবই আল্লাহর হাতে। আজকের দিনে ইসলামের শান্তি, সম্প্রীতি ও ন্যায়ের আলোকে বিশ্বকে নতুনভাবে সাজানোর শপথ গ্রহণের আহ্বান জানানো হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News