ছবি: সংগৃহীত
দেশব্যাপী খ্যাতিমান বক্তা ও আলেম পীরজাদা মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী মারা গেছেন। মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরিবার, শিষ্য এবং মুসলিম উম্মাহ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী বক্তা হিসেবে সারাদেশে পরিচিত ছিলেন। কোরআন ও সুন্নাহর আলো ছড়িয়ে দিতে এবং সমাজ সংস্কারে তিনি বিভিন্ন জেলায় ওয়াজ ও নসিহত পরিচালনা করতেন।
তিনি ১৯৪৭ সালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বারুদী গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন ছারছীনা দরবার শরিফের পীর আল্লামা নেছার উদ্দীনের খলিফা মাওলানা মীর মনিরুদ্দীন।
শিক্ষাজীবন শুরু করেন নিজ গ্রামে, পরবর্তীতে নেছারিয়া আলিম মাদ্রাসা থেকে ১৯৬৩ সালে দাখিল এবং ১৯৬৫ সালে আলিম পাশ করেন। ১৯৬৭ সালে নারায়ণগঞ্জ কামিল মাদ্রাসা থেকে ফাজিল সম্পন্ন করেন। উচ্চ শিক্ষার জন্য ঢাকার প্রাচীন সরকারি মাদ্রাসা-ই-আলিয়া থেকে কামিল প্রথম বিভাগে পাশ করে তার একাডেমিক শিক্ষাজীবন সমাপ্ত হয়।
মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদীর প্রয়াণ দেশের ইসলামী সমাজে একটি শূন্যতার সৃষ্টি করেছে। তার শিষ্য ও অনুসারীরা তার দেখানো পথ অনুসরণ করে কোরআন ও সুন্নাহর আলো ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News