বাউফলে শিক্ষার্থীদের দিয়ে মিড-ডে মিলের ডিম সেদ্ধ, গরম পানিতে দগ্ধ চতুর্থ শ্রেণির ছাত্র
ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:18 AM, 21 September 2026.
Digital Solutions Ltd

বাউফলে শিক্ষার্থীদের দিয়ে মিড-ডে মিলের ডিম সেদ্ধ, গরম পানিতে দগ্ধ চতুর্থ শ্রেণির ছাত্র

Publish : 07:18 AM, 21 September 2026.
বাউফলে শিক্ষার্থীদের দিয়ে মিড-ডে মিলের ডিম সেদ্ধ, গরম পানিতে দগ্ধ চতুর্থ শ্রেণির ছাত্র

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

পটুয়াখালীর বাউফলে মিড-ডে মিলের ডিম সেদ্ধ করার গরম পানিতে দগ্ধ হয়েছে মাহফুজুর রহমান নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার মধ্য দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয়টিতে প্রতিদিন শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিলের খাবার প্রস্তুত করা হয়। রোববার ডিম সেদ্ধ করার পর গরম পানি সরানোর সময় হঠাৎ পানি ছিটকে মাহফুজের শরীরে পড়ে। এতে সে দগ্ধ হয়। এ ঘটনায় বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মাহফুজের স্বজন ও কয়েকজন অভিভাবকের অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষ প্রায়ই শিক্ষার্থীদের দিয়ে শাক তোলা, রান্নার সামগ্রী আনা এবং ডিম সেদ্ধ করার মতো ঝুঁকিপূর্ণ কাজ করিয়ে থাকে। বিষয়টি নিয়ে অভিভাবকেরা একাধিকবার আপত্তি জানালেও তা আমলে নেওয়া হয়নি বলে তাঁদের অভিযোগ।

তবে শিক্ষার্থীদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানোর অভিযোগ অস্বীকার করেছেন মাহফুজের শ্রেণিশিক্ষক ফাহমিদা আক্তার। তিনি বলেন, ডিম সেদ্ধ করার পর গরম পানি ফেলে দেওয়ার সময় অসাবধানতাবশত অন্য একজনের সঙ্গে ধাক্কা লাগে। এতে গরম পানি ছিটকে মাহফুজের গায়ে পড়ে সে দগ্ধ হয়।

ঘটনার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন বলেন, ঘটনাটি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রাথমিক তদন্তে কোনো ধরনের অবহেলার প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে তাদের দিয়ে রান্না বা গরম খাবার ও পানির মতো ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত করা হয়ে থাকলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকেরা।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মানিকগঞ্জে শ্বশুরবাড়িতে চুরি করতে এসে ধরা, আবার লাথি মেরে শ্বশুরকেই হত্যা শিরোনাম বাউফলে শিক্ষার্থীদের দিয়ে মিড-ডে মিলের ডিম সেদ্ধ, গরম পানিতে দগ্ধ চতুর্থ শ্রেণির ছাত্র শিরোনাম গাজী নজরুল চার দিনের, প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে শিরোনাম ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে আত্মসাৎ ও অবৈধ সম্পদের মামলা শিরোনাম টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই শিরোনাম মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানির ইন্তেকাল