কুমিল্লার দেবিদ্বারে কুপিয়ে মা-ভাতিজিকে হত্যা, ছেলেকে আটক করল এলাকাবাসী
ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:31 AM, 21 September 2026.
Digital Solutions Ltd

কুমিল্লার দেবিদ্বারে কুপিয়ে মা-ভাতিজিকে হত্যা, ছেলেকে আটক করল এলাকাবাসী

Publish : 02:31 AM, 21 September 2026.
কুমিল্লার দেবিদ্বারে কুপিয়ে মা-ভাতিজিকে হত্যা, ছেলেকে আটক করল এলাকাবাসী

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

কুমিল্লার দেবিদ্বারে দা দিয়ে কুপিয়ে মা ও আট মাস বয়সী ভাতিজিকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার বড় ভাবি রাবেয়া বেগম। স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের মৃত ফরিদ মিয়ার স্ত্রী পেয়ারার বেগম (৬২) এবং তার আট মাস বয়সী নাতনি। শিশুটির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযুক্ত যুবকের নাম ইমন (২৪)।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাড়ি থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান। সেখানে পেয়ারার বেগম ও শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় স্থানীয়রা ইমনকে ধাওয়া করে আটক করে একটি ঘরে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন।

হামলার সময় বাধা দিতে গিয়ে রাবেয়া বেগম গুরুতর আহত হন। তাকে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ইমনকে আটক করে হেফাজতে নিয়েছে। প্রাথমিক অনুসন্ধানে তার দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

ওসি আরও বলেন, হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম খুলনায় হোটেল কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার, প্রেমিকা আটক শিরোনাম মানিকগঞ্জে শ্বশুরবাড়িতে চুরি করতে এসে ধরা, আবার লাথি মেরে শ্বশুরকেই হত্যা শিরোনাম বাউফলে শিক্ষার্থীদের দিয়ে মিড-ডে মিলের ডিম সেদ্ধ, গরম পানিতে দগ্ধ চতুর্থ শ্রেণির ছাত্র শিরোনাম গাজী নজরুল চার দিনের, প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে শিরোনাম ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে আত্মসাৎ ও অবৈধ সম্পদের মামলা শিরোনাম টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই