ছবি: সংগৃহীত
খুলনা মহানগরীর একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে সোহেল রানা ওরফে বাবু (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর প্রেমিকা ফাতেমাকে আটক করা হয়েছে।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে নগরের সদর থানার খানজাহান আলী রোডের কপোতাক্ষ আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে সোহেল রানার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সোহেল রানা লবণচরা থানার হরিণটানা অটোস্ট্যান্ড রোড এলাকার লোকমান ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে সোহেল রানা ও ফাতেমা স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেলের কক্ষে ওঠেন। সেখানে বিয়ে ও সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল রানাকে ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, সোহেল রানার আগে একটি বিয়ে হয়েছিল। তাঁর আগের স্ত্রী ঢাকায় থাকেন এবং তাঁদের মধ্যে বর্তমানে যোগাযোগ নেই। অন্যদিকে ফাতেমার সঙ্গে সোহেল রানার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। ফাতেমা তাঁকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন বলে জানা গেছে।
ওসি আরও বলেন, রোববার রাতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে সোহেল রানাকে শ্বাসরোধে হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ফাতেমা। তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News