অপহরণের ৬ ঘণ্টায় মধ্যে ১ বছর ৯ মাস বয়সী শিশু সাবিহা উদ্ধার, গ্রেপ্তার ৩
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:58 AM, 19 September 2026.
Digital Solutions Ltd

অপহরণের ৬ ঘণ্টায় মধ্যে ১ বছর ৯ মাস বয়সী শিশু সাবিহা উদ্ধার, গ্রেপ্তার ৩

Publish : 02:58 AM, 19 September 2026.
অপহরণের ৬ ঘণ্টায়  মধ্যে ১ বছর ৯ মাস বয়সী শিশু সাবিহা উদ্ধার, গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে অপহরণের ছয় ঘণ্টার মধ্যে ১ বছর ৯ মাস বয়সী শিশু সাবিহা নূরকে উদ্ধার করেছে এসআরবি। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার এবং ১৫ বছর বয়সী এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া সাবিহা নূর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কদুরখিল গ্রামের মো. বোরহান উদ্দিন টিটুর মেয়ে। বর্তমানে তার পরিবার চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বসবাস করছে।

এসআরবির তথ্য অনুযায়ী, গত ১৭ সেপ্টেম্বর দুপুর পৌনে ১টার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকার মদিনা ভাতঘরের পেছনে নিজেদের বসতঘর থেকে শিশুটিকে কৌশলে নিয়ে যায় ১৫ বছর বয়সী এক কিশোর। অভিযোগ রয়েছে, দিলো আরা বেগম ও মোজাম্মেল হোসেনের সঙ্গে যোগসাজশে শিশুটিকে অপহরণ করা হয়।

এ ঘটনায় শিশুটির বড় চাচা বাদী হয়ে ১৮ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এসআরবি জানায়, ঘটনার পর বিকেল ৩টার দিকে নগরের লালখান বাজার এলাকা থেকে আমির হোসেনকে হেফাজতে নেওয়া হয়। এ সময় তার কাছ থেকে শিশু সাবিহা নূরকে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আমির জানিয়েছেন, তার মামি দিলো আরা বেগম ও মামা মোহাম্মদ মোজাম্মেল হোসেনের কাছে টাকার বিনিময়ে শিশুটিকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনি শিশুটিকে নিয়ে গিয়েছিলেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে স্বাধীনতা কমপ্লেক্সের সামনে থেকে মোজাম্মেল হোসেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে দিলো আরা বেগমকে গ্রেপ্তার করা হয়।

এসআরবির সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তার দুই আসামি ও অভিযুক্ত কিশোরকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নাটোরে পুকুর থেকে আনসার সদস্যের মরদেহ উদ্ধার শিরোনাম জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিরোনাম অপহরণের ৬ ঘণ্টায় মধ্যে ১ বছর ৯ মাস বয়সী শিশু সাবিহা উদ্ধার, গ্রেপ্তার ৩ শিরোনাম তিন সন্তানকে নিয়ে বিষপান তিন শিশুর মৃত্যু, বাবা হাসপাতালে চিকিৎসাধীন শিরোনাম চীন না আসায় বাতিল নারী ক্রিকেট দলের ম্যাচ শিরোনাম খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা