ঝালকাঠিতে ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
Publish : 09:57 AM, 18 September 2026.
Digital Solutions Ltd

ঝালকাঠিতে ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Publish : 09:57 AM, 18 September 2026.
ঝালকাঠিতে ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝালকাঠিতে ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক :

এসো রক্তদানে এগিয়ে যাই”—এই স্লোগানকে সামনে রেখে ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)-এর অঙ্গসংগঠন ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে  আলোচনা সভা, স্মৃতিচারণ, রক্তযোদ্ধাদের স্মৃতিকথা, শুভেচ্ছা স্মারক প্রদান, কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইয়াস ব্লাড ব্যাংকের আহ্বায়ক ইমাম মাহাদি হাসান (আকাশ)-এর সভাপতিত্বে এবং ফারজানা ইমামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ও গবেষক ইসমাঈল মুসাফির। বিশেষ অতিথি ছিলেন রক্তযোদ্ধা মো. আমির হোসেন তালুকদার, ইয়ুথ অ্যাকশন সোসাইটির সভাপতি মো. আবির হোসেন রানা, সহ-সভাপতি মো. শাকিল হাওলাদার রনি ও সাধারণ সম্পাদক মো. মাহিদুল ইসলাম রাব্বি।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে ইয়াস ব্লাড ব্যাংকের ছয় বছরের পথচলা ও রক্তসেবা কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত রক্তযোদ্ধাদের ফুল ও হাতে লেখা রঙিন চিঠি দিয়ে বরণ এবং শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। রক্তযোদ্ধারা তাঁদের রক্তদানের অভিজ্ঞতা তুলে ধরে স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত, দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে রক্তসেবা নিশ্চিত করার লক্ষ্যে কয়েকটি রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতে রক্তের ব্যাগ তুলে দেওয়া হয়। পাশাপাশি রক্তদাতা তৈরি, শিক্ষাপ্রতিষ্ঠানে রক্তের গ্রুপ নির্ণয়, জরুরি রক্তদাতা নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং বিভিন্ন সংগঠনের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

প্রধান অতিথি ও অতিথিরা তরুণদের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং রক্তদানের মতো মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে অতিথি, রক্তযোদ্ধা ও সংগঠনের দায়িত্বশীলদের অংশগ্রহণে সম্মিলিত ছবি তোলা হয়। দোয়া ও মোনাজাত শেষে অতিথি ও রক্তযোদ্ধাদের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

অনুষ্ঠানের সভাপতি ইমাম মাহাদি হাসান (আকাশ) উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও ইয়াস ব্লাড ব্যাংকের রক্তসেবা কার্যক্রম আরও সুসংগঠিত ও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায়, সন্দেহভাজন তরুণ আটক শিরোনাম ছেলে নিখোঁজ পুলিশ পরিচয়ে ফোন, বাবা খোয়ালেন বিকাশে ৮ হাজার টাকা শিরোনাম বরিশালে ৮ নদীর ৬০ কিলোমিটারজুরে তীব্র ভাঙন, বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন শিরোনাম নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ শিরোনাম নাটোরে পুকুর থেকে আনসার সদস্যের মরদেহ উদ্ধার শিরোনাম জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান