ছেলে নিখোঁজ পুলিশ পরিচয়ে ফোন, বাবা খোয়ালেন বিকাশে ৮ হাজার টাকা
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 06:17 AM, 19 September 2026.
Digital Solutions Ltd

ছেলে নিখোঁজ পুলিশ পরিচয়ে ফোন, বাবা খোয়ালেন বিকাশে ৮ হাজার টাকা

Publish : 06:17 AM, 19 September 2026.
ছেলে নিখোঁজ পুলিশ পরিচয়ে ফোন, বাবা খোয়ালেন বিকাশে ৮ হাজার টাকা

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বগুড়ায় কলেজছাত্র আব্দুল মুহাইমিন রাধিন নিখোঁজ হওয়ার তিন দিন পর তাঁর বাবাকে ফোন করে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাধিন হাসপাতালে চিকিৎসাধীন এমন দাবি করে জরুরি চিকিৎসা ও ওষুধ কেনার কথা বলে তাঁর বাবার কাছ থেকে বিকাশে ৮ হাজার টাকা নেওয়া হয়। পরে ওই ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

রাধিন বগুড়ার সৈয়দ আহমেদ কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি নিশিন্দারা উপশহরের বাসিন্দা স্কুলশিক্ষক আব্দুর রহিমের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় চশমা কিনতে বাসা থেকে বের হন রাধিন। রাত সাড়ে ৮টার দিকে মাকে ফোন করে তিনি জানান, রিকশায় করে বাসায় ফিরছেন। এরপর তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাতে আর বাড়ি ফেরেননি তিনি।

পরদিন ছেলে নিখোঁজের ঘটনায় বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করেন বাবা আব্দুর রহিম। পুলিশ শহরের জলেশ্বরীতলা এলাকার একটি চশমার দোকান ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রাধিনের অবস্থান শনাক্তের চেষ্টা করছে।

এরই মধ্যে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যার আগে আব্দুর রহিমের মোবাইলে একটি ফোন আসে। ফোনকারী নিজেকে টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে থানার এসআই আরিফ পরিচয় দিয়ে জানান, রাধিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। জরুরি চিকিৎসা ও ওষুধের জন্য টাকা প্রয়োজন বলেও জানানো হয়।

আব্দুর রহিমের দাবি, তিনি বিষয়টি তাঁর ছেলের নিখোঁজের জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই সোহাগ ফকিরকে জানান। এরপর ফোন নম্বরটি যাচাই করে তাঁকে এলেঙ্গায় যেতে বলা হয়। পরে তিনি ওই নম্বরে ৮ হাজার টাকা বিকাশে পাঠান। এলেঙ্গার উদ্দেশে রওনা হওয়ার আগে আবার ফোন করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

পরে এলেঙ্গা হাইওয়ে থানায় যোগাযোগ করে আব্দুর রহিম জানতে পারেন, ওই ব্যক্তি পুলিশের কেউ নন। এতে তিনি প্রতারণার শিকার হওয়ার বিষয়টি বুঝতে পারেন।

এদিকে নিখোঁজ রাধিনের সন্ধান এখনও মেলেনি। উপশহর পুলিশ ফাঁড়ির এসআই ও জিডির তদন্তকারী কর্মকর্তা সোহাগ ফকির বলেন, সিসিটিভি ফুটেজ দেখে রাধিনকে অপহরণ করা হয়েছে বলে মনে হচ্ছে না। তাঁর মোবাইল ফোনও নিখোঁজের দিন থেকেই বন্ধ রয়েছে। কললিস্ট পাওয়া গেলে তাঁর নিখোঁজ হওয়ার বিষয়ে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

ছেলের সন্ধান না পাওয়ার মধ্যে প্রতারক চক্রের খপ্পরে পড়ে টাকা হারানোর ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছেন রাধিনের বাবা। পুলিশ বলছে, নিখোঁজ কলেজছাত্রের সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ নারী কারবারি গ্রেপ্তার শিরোনাম কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায়, সন্দেহভাজন তরুণ আটক শিরোনাম ছেলে নিখোঁজ পুলিশ পরিচয়ে ফোন, বাবা খোয়ালেন বিকাশে ৮ হাজার টাকা শিরোনাম বরিশালে ৮ নদীর ৬০ কিলোমিটারজুরে তীব্র ভাঙন, বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন শিরোনাম নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ শিরোনাম নাটোরে পুকুর থেকে আনসার সদস্যের মরদেহ উদ্ধার