নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ নারী কারবারি গ্রেপ্তার
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নলছিটি প্রতিনিধি :
Publish : 07:08 AM, 19 September 2026.
Digital Solutions Ltd

নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ নারী কারবারি গ্রেপ্তার

Publish : 07:08 AM, 19 September 2026.
নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ নারী কারবারি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নলছিটি প্রতিনিধি :

ঝালকাঠির নলছিটিতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০৫ গ্রাম গাঁজাসহ কাজল রেখা (৩৫) নামে এক নারী কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মোঃ আরিফ হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, নলছিটি থানার এসআই মোঃ ওবায়দুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ইসলামাবাদ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আরিফ হোসেনের বসতঘরের সামনের আঙিনা থেকে কাজল রেখার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয় আজ সকালে তাকে আদলতে প্রেরন করা হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম পটুয়াখালীতে ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শিরোনাম গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ শিরোনাম পিরোজপুরে আয়রন ব্রিজ ভেঙে আহত ৪, রক্ষা পেল জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তারা শিরোনাম নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ নারী কারবারি গ্রেপ্তার শিরোনাম কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায়, সন্দেহভাজন তরুণ আটক শিরোনাম ছেলে নিখোঁজ পুলিশ পরিচয়ে ফোন, বাবা খোয়ালেন বিকাশে ৮ হাজার টাকা