পিরোজপুরে আয়রন ব্রিজ ভেঙে আহত ৪, রক্ষা পেল জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তারা
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:35 AM, 19 September 2026.
Digital Solutions Ltd

পিরোজপুরে আয়রন ব্রিজ ভেঙে আহত ৪, রক্ষা পেল জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তারা

Publish : 07:35 AM, 19 September 2026.
পিরোজপুরে আয়রন ব্রিজ ভেঙে আহত ৪, রক্ষা পেল জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তারা

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

পিরোজপুরে সরকারি খাল দখলমুক্ত ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন শেষে ফেরার পথে পুরোনো একটি আয়রন ব্রিজের অংশ ভেঙে খালে পড়ে চারজন আহত হয়েছেন। তবে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ঘটনাস্থলে থাকা জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তারা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর পৌরসভার পিটিআই সংলগ্ন বৈদ্যপাড়া খালের ওপর এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—পিরোজপুর পৌরসভার সার্ভেয়ার সুপতি হালদার চঞ্চল, স্বেচ্ছাসেবী সংগঠন পজেটিভ পিরোজপুরের সাধারণ সম্পাদক ও জিটিভির পিরোজপুর প্রতিনিধি নাঈম তালুকদার, সংগঠনটির সহসভাপতি জুবায়ের আল মামুন এবং সমাজসেবী গাজী কামরুজ্জামান শুভ্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি খাল দখলমুক্ত করা এবং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক আবু সাঈদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই এলাকায় যান। অভিযান শেষে ফেরার সময় কয়েকজন ওই পুরোনো আয়রন ব্রিজের ওপর দিয়ে চলাচল করছিলেন।

এ সময় হঠাৎ ব্রিজটির একটি অংশ ভেঙে খালের মধ্যে পড়ে যায়। এতে চারজন আহত হন। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে থাকা জেলা প্রশাসক আবু সাঈদ, পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীমসহ সরকারি কর্মকর্তারা অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান।

আহতদের মধ্যে পৌরসভার সার্ভেয়ার সুপতি হালদার চঞ্চল গুরুতর আহত হয়েছেন। তাঁকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক আবু সাঈদ, জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম এবং পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন হাসপাতালে যান। তাঁরা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

এদিকে পুরোনো ও ঝুঁকিপূর্ণ ব্রিজটির অবস্থা আগে থেকে পরিদর্শন করা হয়েছিল কি না এবং এটি চলাচলের উপযোগী ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার পর ব্রিজটির নিরাপত্তা এবং ভবিষ্যৎ ব্যবহার নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার শিরোনাম স্কুলে না গিয়ে মেঘনায় গোসলে নেমে জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু শিরোনাম নেছারাবাদে সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার শিরোনাম পিরোজপুরে দেড় কোটি টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষককে শোকজ শিরোনাম বাকেরগঞ্জে তেলবাহী লরি-পিকআপের সংঘর্ষে আহত ২ শিরোনাম শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও এনসিপি নেতা