ছবি: সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে তাঁর মরদেহ পাওয়া যায়। তাঁর মরদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল বলে পুলিশ জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি জানান, মরদেহ তখনো ঝুলন্ত অবস্থায় ছিল। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম আসছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধারের বিস্তারিত কারণ বা ঘটনাটি আত্মহত্যা কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।
ঘটনাস্থলে ফরেনসিক দলের পরীক্ষা-নিরীক্ষা ও পরবর্তী তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় পুলিশ আইনানুগ প্রক্রিয়া শুরু করেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News