ছবি: সংগৃহীত
পিরোজপুরের নেছারাবাদে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. সাইদুর রহমান সাইদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার উড়িবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে তাঁকে পিরোজপুর আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি এলাকায় একটি ঘটনার পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। পরদিন ১৬ আগস্ট নেছারাবাদ থানায় মামলাটি করেন সমুদয়কাঠি ইউনিয়নের যুবদল নেতা এইচ এম শাকিল আহম্মেদ।
মামলায় ১৮ জনকে নামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে। মামলায় মো. সাইদুর রহমানকে ১৪ নম্বর নামীয় আসামি করা হয়।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সাইদুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার সকালে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলাটির অন্যান্য আসামিদের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News